advertisement

উৎসবের কলকাতায় তরুণীর শ্লীলতাহানির অভিযোগ

Last Updated:

উৎসবের কলকাতাতেও উঠল শ্লীলতাহানির অভিযোগ ৷ বুধবার ভোররাতে শহরের এক অভিজাত নাইটক্লাবে বহিরাগত কয়েকজন যুবক এক তরুণীর সঙ্গে অভব্য আচরণ করে বলে অভিযোগ ৷

#কলকাতা: উৎসবের কলকাতাতেও উঠল শ্লীলতাহানির অভিযোগ ৷ বুধবার ভোররাতে শহরের এক অভিজাত নাইটক্লাবে বহিরাগত কয়েকজন যুবক এক তরুণীর সঙ্গে অভব্য আচরণ করে বলে অভিযোগ ৷ তরুণীর সঙ্গীরা এর প্রতিবাদ জানালে ক্লাবের বাউন্সাররা সাহায্যের বদলে তরুণীর সঙ্গীদের মারধর করে বলে অভিযোগ ৷
দশমীর দিন ঠাকুর দেখার পরে দল বেঁধে বাইপাসের ধারে ওই অভিজাত নাইটক্লাবে যায় তরুণী আর তাঁর সঙ্গীরা ৷ ওই ক্লাবে রাতের খাবার ও মদ্যপানের পরিকল্পনা ছিল তাদের ৷ মদ্যপান চলাকালীনই ওই তরুণীর সঙ্গে অভব্য আচরণ করে ক্লাবে উপস্থিত অন্য আরেকটি দলের বেশ কিছু যুবক ৷ তরুণীর সঙ্গে এই ঘটনা ঘটতে দেখতে তার প্রতিবাদ করে ৷ বহিরাগত যুবকদের সঙ্গে তরুণীর সঙ্গীদের বচসা বেঁধে যায় ৷ ঝামেলা থামাতে নাইটক্লাবের ম্যানেজার ও বাউন্সাররা ছুটে এলেও তারা শেষ পর্যন্ত নিগৃহীতা তরুণী ও তাঁর সঙ্গীদেরই মারধর করে বলে অভিযোগ ৷
advertisement
ঘটনায় প্রগতি ময়দান থানায় অভিযোগ জানায় নিগৃহীকা ও তাঁর সঙ্গীরা ৷ তদন্তে নেমে ক্লাবের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে নাইটক্লাবের কর্মীদের বিরুদ্ধে আপত্তিজনক আচরণ ও মারধর করার অভিযোগ দায়ের করেছে পুলিশ ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
উৎসবের কলকাতায় তরুণীর শ্লীলতাহানির অভিযোগ
Next Article
advertisement
Cheetah: ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
  • ঘোষপুকুর বনদফতরে ছাগল টোপ দিয়ে খাঁচা বসানোর কাজ শুরু করা

  • রবিবার, ভোররাতে খাঁচাবন্দি হল চিতাবাঘ

  • পূর্ণবয়স্ক এই চিতাবাঘটিকে স্বাস্থ্য পরীক্ষার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement