advertisement

তথ্য পাচারের অভিযোগে গ্রেফতার বিজ্ঞানী, পাল্টা অভিযোগ আনলেন তিনিও

Last Updated:

ফোন ট্যাপ করে রবিবার দমদম থেকে তাঁকে গ্রেফতার করে দুর্গাপুর থানার পুলিশ৷

#দমদম: তথ্য পাচারের অভিযোগে গ্রেফতার দুর্গাপুরের সেন্ট্রাল মেকানিক্যাল ইনস্টিটিউটের এক বিজ্ঞানী৷ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে ওই বিজ্ঞানী পাল্টা দুর্নীতির অভিযোগ তুলেছেন সিএমইআরআই কর্তৃপক্ষের বিরুদ্ধে৷
দুর্গাপুরের সেন্ট্রাল মেকানিক্যাল ইনস্টিটিউটের গোপন তথ্য সাংবাদিককে সরবরাহের অভিযোগে গ্রেফতার হলেন ইনস্টিটিউটের এক বিজ্ঞানী৷ গতবছর নভেম্বরে সিএমইআরআই কর্তৃপক্ষ রুদ্র চট্টোপাধ্যায় নামে ওই বিজ্ঞানীর বিরুদ্ধে তথ্য পাচারের অভিযোগ আনে৷ অভিযোগ, তদন্তে সহযোগিতা করেননি রুদ্র চট্টোপাধ্যায়৷ বেশ কয়েকদিন ধরে ফোন ট্যাপ করে রবিবার দমদম থেকে তাঁকে গ্রেফতার করে দুর্গাপুর থানার পুলিশ৷
রুদ্র চট্টোপাধ্যায়ের পাল্টা অভিযোগ কর্তৃপক্ষের দুর্নীতির প্রতিবাদ করাতেই তাঁকে লুধিয়ানায় বদলির নোটিশ দেওয়া হয়৷ এই নোটিশের বিরুদ্ধে হাইকোর্টে মামলাও করেছিলেন তিনি. তারপরই তাঁর গ্রেফতারিতে কর্তৃপক্ষের বিরুদ্ধেই ষড়যন্ত্রের অভিযোগ তুললেন রুদ্র চট্টোপাধ্যায়৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
তথ্য পাচারের অভিযোগে গ্রেফতার বিজ্ঞানী, পাল্টা অভিযোগ আনলেন তিনিও
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
  • দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা !

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে কয়েক জেলায়

  • পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement