advertisement

বাগুইহাটিতে দুর্ঘটনায় স্কুল বাস, আহত ৮ পড়ুয়া

Last Updated:

বাগুইহাটিতে দুর্ঘটনায় স্কুল বাস, আহত ৮ পড়ুয়া

#কলকাতা: এসি ভলভোর পিছনে ধাক্কা স্কুলবাসের। বাগুইহাটির কাছে এই ঘটনায় আহত বেশ কয়েকজন ছাত্রী। সামনে অটো চলে আসায় শাটল ব্রেক মেরেছিলেন এসি ভলভোর চালক। তখনই পিছন থেকে ধাক্কা স্কুলবাসের। লেকটাউন গার্লসের ছাত্রদের নিয়েই যাতায়াত করত বাসটি।
বাগুইহাটির এসি ভলভোর পিছনে ধাক্কা মারল স্কুলবাস। আহত বেশ কয়েকজন ছাত্রী। কারোর মাথা ফাটল, কারোর চোয়াল ভাঙল। ছিটকে পড়ে ঘাড়ে, কোমরে আঘাত বেশ কয়েকজন। লেকটাউন গার্লস স্কুলের ছাত্রীদের নিয়ে যাতায়াত করত বাসটি।
দুর্ঘটনায় আহত ৮ ছাত্রীকে হাসপাতালে ভরতি করা হয়। ২ জনের মাথায় চোট লাগে। ভয়ে, আতঙ্কে অজ্ঞানও হয়ে পড়ে এক ছাত্রী।
advertisement
advertisement
ছাত্রীদের যাতায়াতে ভাড়ায় দেওয়া ছিল বাসটি। পড়ুয়াদের নিয়ে যাতায়াত করলেও সব নিয়মকে বুড়ো আঙুল দেখিয়েই চলছিল বাস। হলুদ রঙ, ফার্স্ট এইড বা প্রশিক্ষিত অ্যাটেনডেন্টের বালাই নেই। দুর্ঘটনার পর এনিয়ে সরব অভিভাবকরা। ঘটনায় নতুন করে প্রশ্নের মুখে স্কুলবাসের নিরাপত্তা বিধি। ​
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বাগুইহাটিতে দুর্ঘটনায় স্কুল বাস, আহত ৮ পড়ুয়া
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement