advertisement

বিলগ্নীকরণের পথে SBI Life

Last Updated:

এবার অধীনস্থ সংস্থাগুলোর বিলগ্নীকরণের পথে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

#কলকাতা:  এবার অধীনস্থ সংস্থাগুলোর বিলগ্নীকরণের পথে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এসবিআই লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন (এসবিআই লাইফ)-এর IPO অর্থাৎ শেয়ার ছাড়ার মাধ্যমেই এই কাজ শুরু হচ্ছে।
এসবিআই লাইফে এসবিআইয়ের মালিকানা এই মুহূর্তে ৭০ শতাংশ। বাকিটা বিএনপি পরিবাস-সহ অন্য অংশীদারদের হাতে। বাজারে শেয়ার ছাড়ার পর এসবিআই-এর মালিকানা নেমে আসবে ৬২ শতাংশে। শেয়ার ছেড়ে ৮ হাজার ৪০০ কোটি টাকা তুলতে চায় এসবিআই লাইফ। ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত ইস্যু খোলা থাকছে। প্রাইস ব্র্যান্ড রাখা হয়েছে ৬৮৫ থেকে ৭০০ টাকা।
advertisement
এসবিআই লাইফের IPO-ই গত ৭ বছরের মধ্যে বৃহত্তম। এই আইপিও-র ফান্ড ম্যানেজারের দায়িত্বে রয়েছে অ্যাক্সিস ক্যাপিটাল, বিএনপি পরিবাস, সিটি গ্রুপ গ্লোবালের মতো বিশেষজ্ঞ সংস্থা।
advertisement
গত অর্থবর্ষে ৯৫৫ কোটি টাকার নিট মুনাফা করেছে এসবিআই লাইফ। গত কয়েক বছর ধরে গ্রাহক ও জমা পড়া বিমার অঙ্কের হিসাবে বেসরকারি বিমা সংস্থার অবস্থান ধরে রেখেছে এসবিআই লাইফ। সংস্থার মোট কার্যকরী সম্পদ অর্থাৎ অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট ১ লক্ষ কোটি টাকা ছাড়িয়েছে। সংস্থার প্রেসিডেন্ট (আইটি ও অপারেশন) আনন্দ পেজাওয়ারের দাবি, শেয়ার বিক্রির থেকে ওঠা টাকার পুরোটাই সংস্থার অংশীদারদের হাতে আসবে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বিলগ্নীকরণের পথে SBI Life
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement