advertisement

হুমকির চিঠি পেলেন সৌরভ গঙ্গোপাধ্যায় !

Last Updated:

হুমকির চিঠি পেলেন সৌরভ গঙ্গোপাধ্যায় !

#কলকাতা: লোধা কমিটির পক্ষে সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পর এখন দেশের সব রাজ্য ক্রিকেট সংস্থাগুলিই সংস্কারের কাজে নেমেছে ৷ পুরোনো কর্তাদের ছেঁটে ফেলে নতুন করে সব কিছু ঢেলে সাজাতেই এখন হিমশিম খাচ্ছে রাজ্য ক্রিকেট সংস্থাগুলি ৷ সেই তালিকায় পড়েন সিএবি প্রেসিডেন্ট সৌরঙ গঙ্গোপাধ্যায়ও ৷ কিন্তু এত ব্যস্ততার মধ্যেই তাঁর বাড়িতে এসে পৌঁছল একটি হুমকির চিঠি ৷ সেখানে প্রাক্তন ভারত অধিনায়ককে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে খবর  !
জানা যাচ্ছে , গত ৫ জানুয়ারি হুমকির চিঠি এসে পৌঁছয় সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে ৷ আগামী ১৯ জানুয়ারি পশ্চিম মেদিনীপুরে একটি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার কথা রয়েছে সিএবি প্রেসিডেন্টের ৷ চিঠিতে লেখা ‘অনুষ্ঠানে যোগ দিলে মারাত্মক ক্ষতি হতে পারে’!
সৌরভ গঙ্গোপাধ্যায়ও এই হুমকির খবরের সত্যতা স্বীকার করেছেন ৷ থানায় অভিযোগ দায়েরও করেছেন ইতিমধ্যে ৷ চিঠিতে লেখা রয়েছে মেদিনীপুরের ওই অনুষ্ঠানে গেলে প্রিন্স অফ ক্যালকাটাকে মেরে ফেলা হবে ৷ বেনামি এই চিঠি পেয়ে স্বভাবতই কিছুটা ভয় পেয়েছেন সিএবি প্রেসিডেন্ট ৷ তবে ১৯ তারিখ ওই অনুষ্ঠানে যাবেন কী না, তা নিয়ে এখনই কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি ৷
advertisement
advertisement
এর আগেও অবশ্য সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে হুমকির চিঠি এসেছিল ৷ ২০০৮ সালে মেয়ে সানাকে অপহরণের হুমকির চিঠি পেয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
হুমকির চিঠি পেলেন সৌরভ গঙ্গোপাধ্যায় !
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement