advertisement

ডিএ মামলার রায়ের পরও রাজ্যের বিলম্ব, কারণ জানাতে নির্দেশ ক্ষুব্ধ SAT-এর

Last Updated:

আদালতের নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও কোনও উদ্যোগ নেয়নি রাজ্য ৷ এই গড়িমশিতেই ক্ষুব্ধ স্যাট ৷

#কলকাতা: সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে মামলা স্যাটে ৷ রাজ্যে নতুন পে কমিশন চালু হওয়ার আগেই বকেয়া মহার্ঘ ভাতা কার্যকর করার  নির্দেশ দেয়  SAT ৷ আদালতের নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও কোনও উদ্যোগ নেয়নি রাজ্য ৷ এই গড়িমশিতেই ক্ষুব্ধ স্যাট ৷ অ্যাডভোকেট জেনারেলকে ৯ ডিসেম্বরের মধ্যে বিলম্বের সঠিক কারণ লিখিতভাবে জানাতে রাজ্যকে নির্দেশ স্যাটের ৷ ৯ ডিসেম্বরই মামলার পরবর্তী শুনানি ৷
সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে দায়ের করা মামলায় স্যাট মামলাকারীদের পক্ষেই গত ২৬ জুলাই রায় দেয় । রাজ্যে নতুন পে কমিশন চালু হওয়ার আগেই বকেয়া মহার্ঘ ভাতা কার্যকর করার  নির্দেশ দেয়  SAT ৷৬ মাসের মধ্যে বকেয়া ডিএ দেওয়ার নির্দেশের সঙ্গে সঙ্গে তার আগে তিন মাসের মধ্যে কী পদ্ধতিতে তা দেওয়া হবে তা জানাতে রাজ্যকে নির্দেশ দেয় স্যাট ৷ কিন্তু সময় কেটে গেলেও রাজ্যের তরফে সেই সম্পর্কে কোনও তথ্য দেওয়া হয়নি ৷ উপরন্তু মামলার রায় পুনর্বিবেচনার আর্জি জানালেও সেই নিয়ে কোনও আবেদন পৌঁছায়নি স্যাটের কাছে ৷  এই কারণেই আদালত অবমাননার অভিযোগে মামলা করে কংগ্রেস প্রভাবিত কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ৷ সেই মামলার শুনানিতেই এদিনের নির্দেশ ৷ লিখিতভাবে ৯ ডিসেম্বরের মধ্যে এর কারণ জানাতে স্যাটের নির্দেশ রাজ্যকে ৷
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ডিএ মামলার রায়ের পরও রাজ্যের বিলম্ব, কারণ জানাতে নির্দেশ ক্ষুব্ধ SAT-এর
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement