advertisement

Sanjay Rai polygraph test: পলিগ্রাফ টেস্টে সম্মতি দিল আরজি কর কাণ্ডে ধৃত সঞ্জয়, খুলবে রহস্যের জট?

Last Updated:

এ দিন ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়ের সম্মতি নেওয়ার জন্য তাঁকে শিয়ালদহ আদালতে হাজির করায় সিবিআই৷

আদালতের পথে ধৃত সঞ্জয় (কালো কাপড়ে মুখ ঢাকা)৷
আদালতের পথে ধৃত সঞ্জয় (কালো কাপড়ে মুখ ঢাকা)৷
কলকাতা: পলিগ্রাফ টেস্টের ডন্য সম্মতি দিল আরজি কর কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রাই৷ আরজি কর কাণ্ডে চিকিৎসককে খুন ধর্ষণের অভিযোগে ধৃত সঞ্জয় রাইয়ের পলিগ্রাফ টেস্ট করানোর জন্য আবেদন করেছিল সিবিআই৷ সেই অনুমতি আদালত দিলেও পলিগ্রাফ টেস্ট করানোর জন্য সঞ্জয় রাইকে সম্মতি দিতে হত৷
এ দিন ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়ের সম্মতি নেওয়ার জন্য তাঁকে শিয়ালদহ আদালতে হাজির করায় সিবিআই৷ সেখানেই সেকেন্ড জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে পলিগ্রাফ টেস্টের জন্য সম্মতি দেয় অভিযুক্ত সঞ্জয় রাই৷
আরও পড়ুন: সর্বনাশ! সন্দীপের বিরুদ্ধে আরও বিস্ফোরক অভিযোগ প্রকাশ্যে! ভয়ঙ্কর ঘটনা ২২-২৩ সালে
advertisement
এ দিনই সঞ্জয়কে ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে শিয়ালদহ আদালত৷ সিবিআই-এর পক্ষ থেকেই সঞ্জয়ের জেল হেফাজত চাওয়া হয়েছিল৷ সেই আবেদন মঞ্জুর করে আদালত৷
advertisement
নিরাপত্তার কথা ভেবেই এ দিন খোলা এজলাসে সঞ্জয়ের শুনানি হয়নি৷ তার বদলে ম্যাজিস্ট্রেটের চেম্বারেই সঞ্জয়ের শুনানির ব্যবস্থা করা হয়৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sanjay Rai polygraph test: পলিগ্রাফ টেস্টে সম্মতি দিল আরজি কর কাণ্ডে ধৃত সঞ্জয়, খুলবে রহস্যের জট?
Next Article
advertisement
Rohan Bhattacharjee Hospitalized: হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
  • রোহন ভট্টাচার্য ভর্তি হাসপাতালে, নিজেই সেই ভিডিও পোস্ট করেছেন অভিনেতা

  • অভিনেতাকে এভাবে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখে ভক্তরা চমকে গিয়েছে

  • কিন্তু কী হয়েছে অভিনেতার?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement