advertisement

Accident: রিক্সার ধাক্কা না কি অন্য কিছু? সল্টলেকের রাস্তায় বৃদ্ধের রহস্যমৃত্যু, মারাত্মক অভিযোগ পরিবারের

Last Updated:

Accident: ই-রিক্সার ধাক্কায় আহত হয়েছিলেন শুভাশিস চৌধুরী নামের ৬৭ বছরের প্রৌঢ়। শনিবার সকালে মৃত‍্যু হয় তাঁর। নিছকই দুর্ঘটনা, নাকি পিছনে রয়েছে কোনও ঘটনা? তবে পরিবারের অভিযোগ ধাক্কা নয়, শারীরিক ভাবে আঘাত করা হয়েছে ওই ব‍্যক্তিকে।

রিক্সার ধাক্কা না কি অন্য কিছু? সল্টলেকের রাস্তায় বৃদ্ধের রহস্যমৃত্যু, মারাত্মক অভিযোগ পরিবারের
রিক্সার ধাক্কা না কি অন্য কিছু? সল্টলেকের রাস্তায় বৃদ্ধের রহস্যমৃত্যু, মারাত্মক অভিযোগ পরিবারের
কলকাতা: ই-রিক্সার ধাক্কায় আহত হয়েছিলেন শুভাশিস চৌধুরী নামের ৬৭ বছরের প্রৌঢ়। শনিবার সকালে মৃত‍্যু হয় তাঁর। নিছকই দুর্ঘটনা, নাকি পিছনে রয়েছে কোনও ঘটনা? তবে পরিবারের অভিযোগ ধাক্কা নয়, শারীরিক ভাবে আঘাত করা হয়েছে ওই ব‍্যক্তিকে। পরিবারের পক্ষ থেকে মারধরের তথ্য এনে মামলা দায়ের করা হয়েছে, বিধান নগর উত্তর থানায়।
ঘটনার সূত্রপাত গত ২১ শে জুলাই বিকেল চারটে থেকে সাড়ে চারটে নাগাদ ৬৭ বছরের পৌর শুভাশিস চৌধুরী সল্টলেকের বিডি ব্লকে তাঁর বোনের বাড়িতে আসছিলেন, ঠিক সেই সময় ই-রিক্সার ধাক্কায় আহত হন তিনি। বিধান নগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে নীলরতন সরকার হাসপাতাল পরবর্তী সময়ে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আজ শনিবার সকালে তাঁর মৃত্যু হয়।
advertisement
advertisement
পরিবারের অভিযোগ পুলিশ জানিয়েছেন শুভাশিস চৌধুরী রাস্তায় ঘটা দুর্ঘটনার কারণে রক্তক্ষরণ হয়েছে তাঁর। গুরুতর অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও পরিবারের সদস‍্যদের অভিযোগ, তাঁরা আহত শুভাশিস চৌধুরীকে দেখতে গিয়ে দেখেন তাঁর একাধিক আঘাত রয়েছে। ডান চোখে, হাঁটুর নীচে গভীর আঘাত। মাথার পিছনে গুরুতর আঘাত পনেরোটি সেলাই হয়েছে।
advertisement
পরিবারের অভিযোগ সামনে থেকে একটি রিকশা ধাক্কা মারলে মাথার পেছনে কিভাবে চোট লাগে? পরিবারের অভিযোগ কিছু রিক্সাওয়ালা একত্রে ওই ব্যক্তিকে শারীরিকভাবে আঘাত করেছে। অথচ ওই এলাকায় সিসিটিভিতে নজরদারি রয়েছে। অথচ পরিবারের লোকেদের অভিযোগ পুলিশ জানায় সিসিটিভি ফুটেজ অস্পষ্ট বোঝা যাচ্ছে না।
advertisement
বিধাননগর উত্তর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে দেহটি ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরেই বোঝা যাবে মৃত্যুর সঠিক কারণ? তবে পরিবারের অভিযোগ দেহের একাধিক জায়গায় রক্ত জমাট বাধার চিহ্ন রয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Accident: রিক্সার ধাক্কা না কি অন্য কিছু? সল্টলেকের রাস্তায় বৃদ্ধের রহস্যমৃত্যু, মারাত্মক অভিযোগ পরিবারের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement