advertisement

Saayoni Ghosh : তৃণমূল ভবনে মদন ও মানালির সঙ্গে সায়নী, শুরু হবে জেলাসফর, জানান যুব তৃণমূল সভানেত্রী

Last Updated:

সায়নী ঘোষের (Saayoni Ghosh) দায়িত্ব এখন তুঙ্গে ৷ নিজের কাজের আপডেট তিনি নিয়মিত শেয়ার করেন ফেসবুক প্রোফাইলে ৷ সোমবার তৃণমূল ভবনে উপস্থিত ছিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র এবং অভিনেত্রী মানালি মনীষা দে ৷

কলকাতা : রাজনীতিতে যোগ দেওয়ার পরই নির্বাচনের টিকিট ৷ নির্বাচনে পরাজয় সত্ত্বেও নেত্রীর আস্থাভাজন ৷ যুব তৃণমূল সভানেত্রী হওয়ার পর থেকে সায়নী ঘোষের (Saayoni Ghosh) দায়িত্ব এখন তুঙ্গে ৷ নিজের কাজের আপডেট তিনি নিয়মিত শেয়ার করেন ফেসবুক প্রোফাইলে ৷ সোমবার তৃণমূল ভবনে উপস্থিত ছিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র এবং অভিনেত্রী মানালি মনীষা দে ৷
চলতি বছর ফেব্রুয়ারিতে সায়নীর সঙ্গে একই সভায় তৃণমূলে যোগ দেন অভিনেত্রী মানালি ৷ সংবাদমাধ্যমে তিনি জানান, বরাবরই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরাগী ৷ তাঁর কঠিন সময়ে পাশে ছিলেন তৃণমূলনেত্রী ৷ মুখ্যমন্ত্রীর প্রতি মানালির কৃতজ্ঞতাবোধ অপার ৷ এর আগেও তৃণমূল ভবনে অন্যান্য তারকাদের সঙ্গে রাজ্যসভার তৃণমূল সাংসদ ডেরেক ’ও ব্রায়েনের কাছে রাজনীতির পাঠ নিয়েছেন মানালি ৷ তাঁকে নিজের সহ-অভিনেত্রী এবং সহকর্মী বলে পরিচয় দিয়েছেন সায়নী ৷
advertisement
advertisement
কিছু দিনের মধ্যেই তিনি জেলাসফর শুরু করবেন বলে জানিয়েছেন যুব তৃণমূল সভানেত্রী সায়নী ৷ রাজ্যের ২৩ টি জেলায় বিভিন্ন জায়গায় সক্রিয়ভাবে নিজস্ব পরিসরের মধ্যে যুব কংগ্রেস কাজ করছে, চেষ্টা করছে মানুষের পাশে দাঁড়ানোর, জানিয়েছেন তিনি ৷
দলীয় বিভিন্ন কর্মসূচিও শেয়ার করেছেন সায়নী ৷ জানিয়েছেন, বারাসত তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে স্থানীয় হরিতলা মোড়ে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়েছে ৷ কলকাতার ২২ ও ২৫ নম্বর ওয়ার্ডে শুরু হয়েছে কমিউনিটি কিচেন ৷ নদিয়াতে আয়োজিত হয়েছে রক্তদান শিবির ৷ পশ্চিম বর্ধমানের বিভিন্ন অংশে খাবার বিতরণ, স্যানিটাইজেশন, অক্সিমিটার চেক, মাস্ক বিতরণের মতো কাজের আয়োজন করেছে যুব তৃণমূল ৷ দাবি যুব তৃণমূল সভানেত্রীর৷ কোচবিহারে শীতলকুচি বিধানসভা এলাকায় তৃতীয় লিঙ্গের মানুষের কাছে যুব তৃণমূলের উদ্যোগে ত্রাণ পৌঁছে দেওয়ার ছবিও শেয়ার করেছিলেন সায়নী ৷ আগামী দিনে তৃণমূলের যুব সংগঠনকে আরও দৃঢ় করার চেষ্টা করে যাবেন বলে জানিয়েছেন তিনি ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Saayoni Ghosh : তৃণমূল ভবনে মদন ও মানালির সঙ্গে সায়নী, শুরু হবে জেলাসফর, জানান যুব তৃণমূল সভানেত্রী
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement