advertisement

Buddhadeb Bhattacharjee-Rituparna Sengupta: 'আমার বিয়েতেও এসেছিলেন উনি', বুদ্ধদেবকে দেখতে হাসপাতালে উদ্বিগ্ন ঋতুুুপর্ণা

Last Updated:

Buddhadeb Bhattacharjee-Rituparna Sengupta: চিকিৎসকদের কাছ থেকে ৭৯ বছর বয়সি বুদ্ধদেবের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন ঋতুপর্ণা। অভিনেত্রীকে তাঁরা জানিয়েছেন, আপাতত চিকিৎসায় সাড়া দিচ্ছেন বুদ্ধদেব এবং তিনি আগের থেকে ভাল আছেন।

কলকাতা: বুদ্ধদেব ভট্টাচার্যের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন ঋতুপর্ণা সেনগুপ্ত। প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর সম্পর্ক বহু দিনের। অভিনেত্রীর বিয়েতেও গিয়েছিলেন তিনি। সময় পেয়েই সোমবার আলিপুরের বেসরকারি হাসপাতালে বুদ্ধদেবেকে দেখতে ছুটেছিলেন অভিনেত্রী। চিকিৎসকদের থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর খোঁজখবরও নিয়েছেন টলিউডের ‘দত্তা’।
সংবাদমাধ্যমকে ঋতুপর্ণা জানান, বুদ্ধদেবের অসুস্থতার খবর শোনার পর থেকেই তাঁর মন খারাপ। কলকাতায় এসে প্রাক্তন মুখ্যমন্ত্রীর অসুস্থতার কথা জানতে পারেন অভিনেত্রী। শ্যুটিংয়ের ফাঁকেই সময় বার করে তাই তাঁকে দেখতে যান ঋতুপর্ণা।
চিকিৎসকদের কাছ থেকে ৭৯ বছর বয়সি বুদ্ধদেবের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন ঋতুপর্ণা। অভিনেত্রীকে তাঁরা জানিয়েছেন, আপাতত চিকিৎসায় সাড়া দিচ্ছেন বুদ্ধদেব এবং তিনি আগের থেকে ভাল আছেন। অভিনেত্রীর কথায়, “ওঁর মতো এমন অসাধারণ একজন ব্যক্তিত্ব আমাদের কাছে ভীষণ শ্রদ্ধেয়। উনি আমার বিয়েতেও এসেছিলেন। দীর্ঘ দিন সত্যিই ওঁর সঙ্গে দেখা-সাক্ষাৎ হয়নি। আশা করি উনি খুব শিগগিরিই সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবেন।”
advertisement
advertisement
হাসপাতাল সূত্রে খবর, বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে অনেকটাই। ওষুধের প্রভাবে যে তন্দ্রাভাব ছিল, সেটাও প্রায় পুরোপুরি কেটে গিয়েছে। ফিজিওথেরাপি শুরু করা হয়েছে। তবে আপাতত বাইপ্যাপ সাপোর্টেই রাখা হচ্ছে তাঁকে। মিনিটে ২ লিটার করে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে তাঁকে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Buddhadeb Bhattacharjee-Rituparna Sengupta: 'আমার বিয়েতেও এসেছিলেন উনি', বুদ্ধদেবকে দেখতে হাসপাতালে উদ্বিগ্ন ঋতুুুপর্ণা
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ১৬ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৬ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ১৬ মার্চ, ২০২৬

  • দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • সোমবারের রাশিফল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement