advertisement

ধর্ষণ মামলায় শর্তসাপেক্ষে আগাম জামিন পেলেন ঋতব্রত

Last Updated:
#কলকাতা: ধর্ষণ মামলায় সাময়িক স্বস্তি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। ঋতব্রতর আগাম জামিন মঞ্জুর করল বালুরঘাট জেলা আদালত। গ্রেফতার হওয়ার আশঙ্কায় জামিনের আবেদন করেছিলেন ঋতব্রত। আগাম জামিনের জন্য একাধিক শর্ত মানতে হবে ঋতব্রতকে।
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছিল সিপিএমের বহিষ্কৃত সংসদের বিরুদ্ধে। ঋতব্রতর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন বালুরঘাটের বাসিন্দা নম্রতা দত্ত। এই মামলায় সিআইডি তাকে একাধিকবার তলব করলেন হাজির হননি ঋতব্রত। আত্মগোপন করেই জামিনের আবেদন করেন।
অভিযোগ তুলে নিতে প্রভাব খাটানোরও অভিযোগ ওঠে। শুক্রবার ঋতব্রতর আবেদনের ভিত্তিতে শর্তাধীন জামিন মঞ্জুর করল বালুরঘাট জেলা আদালত।
advertisement
advertisement
ঋতব্রতর আগাম জামিন মঞ্জুর হওয়ায় অসন্তুষ্ট অভিযোগকারী নম্রতা দত্ত। শুক্রবার ফের ঋতব্রতর গাড়িচালক রবীনকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি। সকাল ১১টা থেকে বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ চলে। সূত্রের খবর, ঋতব্রতর গতিবিধির ব্যাপারেই প্রশ্ন করা হয়েছে তাঁকে।
আগাম জামিন পেলেও ঋতব্রতর বিপদ কিন্তু কাটছে না। অভিযোগ তুলে নিতে প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সেব্যাপারে এক মহিলা চিকিৎসককেও জেরা করেছে সিআইডি। সবপক্ষের বয়ান খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ করতে চায় সিআইডি।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ধর্ষণ মামলায় শর্তসাপেক্ষে আগাম জামিন পেলেন ঋতব্রত
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement