advertisement

Rajya Sabha Election TMC Candidate List: সুপ্রিম কোর্টের আইনজীবী! দেশের সংসদে প্রথম ঘোষিত সমকামী সাংসদ হবেন মেনাকা, সাহসী পদক্ষেপ তৃণমূলের

Last Updated:

Rajya Sabha Election TMC Candidate List: রাজ্যসভার প্রার্থী হিসেবে সুপ্রিম কোর্টের আইনজীবী মেনাকা গুরুস্বামীর নাম ঘোষণা তৃণমূলের৷ জিতলে তিনিই হবেন ঘোষিতভাবে সমকামী জয়ী সাংসদ৷ মেনাকা অক্সফোর্ড এবং হাভার্ড থেকে স্নাতক৷

সুপ্রিম কোর্টের আইনজীবী! দেশের সংসদে প্রথম ঘোষিত সমকামী সাংসদ হবেন মেনাকা, সাহসী পদক্ষেপ তৃণমূলের
সুপ্রিম কোর্টের আইনজীবী! দেশের সংসদে প্রথম ঘোষিত সমকামী সাংসদ হবেন মেনাকা, সাহসী পদক্ষেপ তৃণমূলের
কলকাতা: রাজ্যসভার প্রার্থী তালিকায় বিরাট চমক তৃণমূলের৷ এই প্রথম তৃণমূলের হয়ে প্রার্থী হতে চলেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মানেকা গুরুস্বামী৷ তৃণমূলের রাজ্যসভার মুখ মানেকা৷ সম্ভবত এই প্রথম কোনও ঘোষিত এলজিবিটিকিউ কমিউনিটির কেউ তৃণমূলের হয়ে রাজ‍্যসভায় যেতে চলেছেন বলেই সূত্রের খবর৷ জিতলে তিনিই হবেন ঘোষিতভাবে সমকামী জয়ী সাংসদ৷
মেনেকা গুরুস্বামী, অক্সফোর্ড এবং হাভার্ড গ্র‍্যাজুয়েট। তিনি একাধিক গুরুত্বপূর্ণ মামলায় নেতৃত্ব দিয়েছেন। ৩৭৭ ধারা অবলুপ্তির মামলায় অন‍্যতম আইনজীবী ছিলেন মেনেকা। সাম্প্রতিক আইপ‍্যাকের ইডি মামলায় হাইকোর্ট এবং সুপ্রিমকোর্টে নেতৃত্ব দিয়েছেন তিনি।
প্রসঙ্গত, প্রার্থী তালিকায় চার প্রার্থীর নামেই বিরাট চমক দিয়েছে তৃণমূল৷ রাজ্যসভার চারটি আসনের জন্য বাবুল সুপ্রিয়, অভিনেত্রী কোয়েল মল্লিক, রাজ্যের প্রাক্তন ডিজি রাজীব কুমার এবং আর একজন হলেন মেনেকা গুরুস্বামী৷
advertisement
advertisement
পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার পাঁচটি আসন ফাঁকা রয়েছে৷ বিধায়ক সংখ্যার নিরিখে এর মধ্যে চারটি আসনেই তৃণমূলের জয় নিশ্চিত৷ একটি আসনে প্রার্থী দেওয়ার কথা বিজেপি-র৷ তবে বিজেপি-র হাতে যা বিধায়ক সংখ্যা রয়েছে, তাতে তারা চাইলে দুটি আসনে প্রার্থী দিতেই পারে৷ যদি বিজেপি পশ্চিমবঙ্গ থেকে দুটি আসনে প্রার্থী দেয়, তাহলে একটি আসনে তাদের সঙ্গে তৃণমূলের লড়াই হবে৷ যদিও সেই সম্ভাবনা ক্ষীণ৷ ফলে তৃণমূল মনোননীত চারজন প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় যাওয়া কার্যত নিশ্চিত৷
advertisement
তৃণমূল মনোনীত চারজন প্রার্থীর মধ্যে তিন জনই রাজনীতিতে নতুন৷ একমাত্র বাবুল সুপ্রিয়র সংসদীয় রাজনীতিতে অভিজ্ঞতা রয়েছে৷ বর্তমানে রাজ্যের মন্ত্রী বাবুল৷ বালিগঞ্জ কেন্দ্রের বিধায়ক তিনি৷ রাজ্যসভায় মনোনীত হওয়ায় ধরে নেওয়াই যায় বিধানসভা নির্বাচনে তাঁকে আর প্রার্থী করবে না দল৷ সম্ভবত সংসদীয় রাজনীতিতে বাবুলের অভিজ্ঞতাকেই রাজ্যসভায় কাজে লাগাতে চায় শাসক দল৷ অন্যদিকে সর্বভারতীয় স্তরেও পরিচিত মুখ তিনি৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Rajya Sabha Election TMC Candidate List: সুপ্রিম কোর্টের আইনজীবী! দেশের সংসদে প্রথম ঘোষিত সমকামী সাংসদ হবেন মেনাকা, সাহসী পদক্ষেপ তৃণমূলের
Next Article
advertisement
TMC Election Manifesto: দিঘা থেকে দার্জিলিং- তৃণমূলের ইস্তেহারে ২৫ মডেল শহর গড়ার প্রতিশ্রুতি! তালিকায় আর কোন কোন শহর?
দিঘা থেকে দার্জিলিং- তৃণমূলের ইস্তেহারে ২৫ মডেল শহর গড়ার প্রতিশ্রুতি! তালিকায় আর কোন কোন শহর?
  • তৃণমূলের ইস্তেহারে ২৫ মডেল শহর গড়ার প্রতিশ্রুতি৷

  • তালিকায় রয়েছে দিঘা থেকে দার্জিলিং পর্যন্ত বিভিন্ন জেলার শহর৷

  • এ ছাড়াও সাতটি নতুন জেলা তৈরির প্রতিশ্রুতিও রয়েছে ইস্তেহারে৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement