advertisement

R G Kar Student death: আদালতের নির্দেশ, আর জি কর কাণ্ডে পুলিশের কাছ থেকে তদন্তভার গেল সিবিআইয়ের কাছে, বৈঠকে মমতা

Last Updated:

আদালতের মধ্যেই আর জি করের চিকিৎসক ধর্ষণ এবং খুনের মামলায় কেস ডায়েরি সিবিআই-কে হস্তান্তর করতে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। তদন্ত সংক্রান্ত অন্যান্য নথি বুধবার সকাল ১০টার মধ্যে সিবিআই-কে দিতে হবে কলকাতা পুলিশকে। নির্দেশ হাইকোর্টের৷ সেই সঙ্গে জানানো হয়েছে, ঘটনার সঙ্গে জড়িত সমস্ত নথিই সিবিআই চাইলে দিতে হবে পুলিশকে।

কলকাতা: কলকাতা পুলিশকে ডেডলাইন দিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আর জি করের নির্যাতিতা তরুণীর বাবা-মায়ের সঙ্গে দেখা করে বেরিয়ে সংবাদমাধ্যমের সামনে মমতা জানিয়েছিলেন, আগামী রবিবারের মধ্যে যদি পুলিশ এই ঘটনার কিনারা না করতে পারে, তাহলে রাজ্য এই মামলার তদন্তভার সিবিআই-কে দিয়ে দেবে৷ কিন্তু, তার আগেই মামলার তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করল কলকাতা হাইকোর্ট৷
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, হাইকোর্টের নজরদারিতেই হবে এই সিবিআই তদন্ত।
আদালতের মধ্যেই আর জি করের চিকিৎসক ধর্ষণ এবং খুনের মামলায় কেস ডায়েরি সিবিআই-কে হস্তান্তর করতে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। তদন্ত সংক্রান্ত অন্যান্য নথি বুধবার সকাল ১০টার মধ্যে সিবিআই-কে দিতে হবে কলকাতা পুলিশকে। নির্দেশ হাইকোর্টের৷ সেই সঙ্গে জানানো হয়েছে, ঘটনার সঙ্গে জড়িত সমস্ত নথিই সিবিআই চাইলে দিতে হবে পুলিশকে।
advertisement
advertisement
আরও পড়ুন: আরজি করের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ হাই কোর্টের! আদালতের নজরদারিতে হবে তদন্ত
সূত্রের খবর, আদালতের রায়ের পরেই নবান্নে হয় গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতা পুলিশের পুলিশ কমিশনার। হাসপাতাল গুলোতে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, সিবিআই-কে তদন্তভার দেওয়া নিয়ে আলোচনা হয়েছে।
advertisement
এদিন Unicef এর প্রতিনিধি দলের সঙ্গেও বৈঠক করেন মুখ্যমন্ত্রী। ডায়বেটিসের চিকিৎসা নিয়ে রাজ্যের প্রশংসা করেন unicef এর সদস্যেরা।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
R G Kar Student death: আদালতের নির্দেশ, আর জি কর কাণ্ডে পুলিশের কাছ থেকে তদন্তভার গেল সিবিআইয়ের কাছে, বৈঠকে মমতা
Next Article
advertisement
Rohan Bhattacharjee Hospitalized: হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
  • রোহন ভট্টাচার্য ভর্তি হাসপাতালে, নিজেই সেই ভিডিও পোস্ট করেছেন অভিনেতা

  • অভিনেতাকে এভাবে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখে ভক্তরা চমকে গিয়েছে

  • কিন্তু কী হয়েছে অভিনেতার?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement