advertisement

RG Kar Medical College CBI: এবার আরও বিপাকে সন্দীপ ঘোষ! আরজি কর কাণ্ডে যোগ করা হল আরও কড়া ধারা, ধীরে ধীরে জাল গুটোচ্ছে সিবিআই

Last Updated:

আরজি কর কাণ্ডের মাঝেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে। হাসপাতালের বায়ো মেডিক্যাল ওয়েস্ট পাচার, মর্গ থেকে দেহ লোপাটের অভিযোগ, টেন্ডার দুর্নীতি সহ একাধিক অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।

কলকাতা: আরও বিপাকে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ৷ এবার তাঁর বিরুদ্ধে করা আরজি কর দুর্নীতি মামলায় আরও কড়া ধারা যুক্ত করল সিবিআই৷ এবার ভারতীয় দণ্ড বিধির ৪৬৭ ধারা অর্থাৎ, জালিয়াতির ধারা যুক্ত করা হল।
এর আগে ভারতীয় দণ্ডবিধির অপরাধমূলক ষড়যন্ত্র, প্রতারণা ও দুর্নীতিদমন আইনের ৭ নম্বর ধারায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছিল৷ যেগুলি তুলনামূলক লঘু ধারা ছিল৷ এবার জালিয়াতির ধারা যুক্ত করল সিবিআই৷ জালিয়াতির ধারা যুক্ত করার ফলে সাজার মেয়াদ কমপক্ষে ১০ বছর৷
আরও পড়ুন: ‘লাশ চেয়েছিল, হল না!’, বুধবারে বনধ আসলে ষড়যন্ত্র, বিজেপি-কে ঝাঁঝাল আক্রমণ ব্রাত্য-চন্দ্রিমার
আরজি কর কাণ্ডের মাঝেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে। হাসপাতালের বায়ো মেডিক্যাল ওয়েস্ট পাচার, মর্গ থেকে দেহ লোপাটের অভিযোগ, টেন্ডার দুর্নীতি সহ একাধিক অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।
advertisement
advertisement
আরজি কর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলিও সন্দীপের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ এনে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেই মামলায় সিবিআইকে এই দুর্নীতির তদন্ত ভার দিয়েছিল কোর্ট।
আরও পড়ুন: এবার রাস্তার মাঝেই বসে পড়লেন সুকান্ত! পুলিশ বিরোধী স্লোগানে তপ্ত লালবাজার চত্বর, বিক্ষোভকারীদের ছাড়াতে অবস্থান
সন্দীপ ঘোষের বিরুদ্ধে তদন্ত করতে আগেই সিট গঠন করেছিল রাজ্য। তবে, সিটের হাত থেকে সেই মামলার তদন্ত ভার সিবিআইয়ের হাতে দেয় হাইকোর্ট। এরপর গত শনিবার নিজাম প্যালেসে গিয়ে মামলা-সংক্রান্ত যাবতীয় নথি সিবিআই-কে হস্তান্তর করেন সিট-এর আধিকারিকরা। সমস্ত নথি হাতে পাওয়ার পরে সন্দীপ ঘোষের বিরুদ্ধে নতুন করে FIR দায়ের করে সিবিআই।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
RG Kar Medical College CBI: এবার আরও বিপাকে সন্দীপ ঘোষ! আরজি কর কাণ্ডে যোগ করা হল আরও কড়া ধারা, ধীরে ধীরে জাল গুটোচ্ছে সিবিআই
Next Article
advertisement
Rohan Bhattacharjee Hospitalized: হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
  • রোহন ভট্টাচার্য ভর্তি হাসপাতালে, নিজেই সেই ভিডিও পোস্ট করেছেন অভিনেতা

  • অভিনেতাকে এভাবে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখে ভক্তরা চমকে গিয়েছে

  • কিন্তু কী হয়েছে অভিনেতার?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement