advertisement

Primary Teacher Recruitment Notification: চাকরিপ্রার্থীদের দাবি মানল না পর্ষদ, জারি হল প্রাথমিকে নিয়োগ বিজ্ঞপ্তি! আজ থেকেই আবেদন

Last Updated:
কাজ হল না অনশন, আন্দোলনেও৷
কাজ হল না অনশন, আন্দোলনেও৷
#কলকাতা: অনশন, আন্দোলনেও কাজ হল না৷ নিজেদের সিদ্ধান্তে অনড় থেকেই প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল প্রাথমিক শিক্ষা পর্ষদ৷ মোট ১১ হাজার ৭৬৫টি শূন্যপদের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ বিকেল চারটে থেকেই আবেদন করা যাবে৷ ১৪ নভেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে৷ কোন জেলায় কত সংখ্যক শূন্যপদ রয়েছে তার বিস্তারিত তথ্য তুলে ধরে বিজ্ঞপ্তি দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চল্লিশ বছরের নীচে টেট উত্তীর্ণরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন৷
advertisement
advertisement
প্রাথমিকে শিক্ষক হিসেবে ইন্টারভিউ ছাড়াই তাঁদের নিয়োগ করতে হবে অথবা নিয়োগ প্রক্রিয়ায় তাঁদের অগ্রাধিকার দিতে হবে, এই দাবিতে গত কয়েকদিন ধরে সল্টলেকের করুণাময়ীতে গত কয়েকদিন ধরে বিক্ষোভ দেখাচ্ছিলেন ২০১৪ এবং ২০১৭ সালের টেট উত্তীর্ণরা৷ বৃহস্পতিবার রাতে সেই আন্দোলনকারীদেরই জোর করে সরিয়ে দেয় পুলিশ৷ যদিও চাকরিপ্রার্থীদের এই দাবিকে অন্যায্য বলে আগেই জানিয়ে দিয়েছিল পর্ষদ৷ পর্ষদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল, নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে গেলে ইন্টারভিউতে অংশ নিতে হবে৷
advertisement
২০১৪ সালের টেট উত্তীর্ণদের অনেকেরই অভিযোগ ছিল, দীর্ঘদিন নিয়োগ প্রক্রিয়া আটকে থাকায় তাঁদের অনেকের বয়সই চল্লিশ ছাড়িয়েছে৷ ফলে তাঁরা এই নিয়োগ প্রক্রিয়ায় এমনিতেই অংশ নিতে পারবেন না৷
এ দিন বিজ্ঞপ্তিতে অবশ্য পর্ষদের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, টেট উত্তীর্ণ এবং প্রশিক্ষিত প্রত্যেকেই এই নিয়োগে অংশগ্রহণ বা আবেদন করতে পারবেন৷ ফলে যে দাবিতে আন্দোলন চলছিল তাকে পর্ষদ মান্যতা দিল না৷ জেলা ধরে ধরে শূন্যপদের উল্লেখ করা হয়েছে৷ ২০১২, ২০১৪ এবং ২০১৭ সালের টেট উত্তীর্ণরাও আবেদনের সুযোগ পাবেন৷ তবে আবেদনকারীদের বয়স হতে হবে চল্লিশের মধ্যে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Primary Teacher Recruitment Notification: চাকরিপ্রার্থীদের দাবি মানল না পর্ষদ, জারি হল প্রাথমিকে নিয়োগ বিজ্ঞপ্তি! আজ থেকেই আবেদন
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement