advertisement

ক্লাসে উপস্থিতির হার পর্যাপ্ত না হলে দাঁড়ানো যাবে না ভোটে, নির্দেশ প্রেসিডেন্সি কর্তৃপক্ষের

Last Updated:

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে সরগরম প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ৷ বহু টালবাহনার পর অবশেষে সোমবার ঘোষিত হল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের নির্ঘণ্ট ৷

#কলকাতা: ছাত্র সংসদ নির্বাচন নিয়ে সরগরম প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ৷ বহু টালবাহনার পর অবশেষে সোমবার ঘোষিত হল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের নির্ঘণ্ট ৷
আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে প্রেসিডেন্সির ছাত্র সংসদ নির্বাচন ৷ সেদিনই ঘোষিত হবে ভোটের ফলাফল ৷ একইসঙ্গে কর্তৃপক্ষের কড়া নির্দেশ, উপস্থিতির হার ৭৫ শতাংশ না হলে দাঁড়ানো যাবে না ভোটে ৷ সোমবারই বিজ্ঞপ্তি জারি করল কর্তৃপক্ষ ৷
ছাত্র সংসদ ভোটে প্রার্থীপদ পেতে কর্তৃপক্ষের জারি করা নির্দেশিকা নিয়ে পড়ুয়াদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে ৷ এতদিন পরীক্ষায় বসার জন্য ৭৫ শতাংশ উপস্থিতি বাধ্যতামূলক ছিল ৷ এবার ছাত্র সংসদ ভোটে প্রার্থীপদের যোগ্যতা অর্জনেও উপস্থিতি অন্যতম মাপকাঠি ৷ এই নির্দেশিকায় কার্যত চিন্তার ভাঁজ ছাত্রনেতাদের কপালে ৷
advertisement
advertisement
জেএনইউ, যাদবপুরের পথে হেঁটে প্রেসিডেন্সির ছাত্র নির্বাচনেও থাকছে নোটা ৷ লোকসভা, বিধানসভা নির্বাচনের পর দেশের মধ্যে প্রথমবার জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের সংসদ নির্বাচনে নোটা অপশন ব্যবহৃত হয় ৷
নির্বাচন চলাকালীন সংঘর্ষ, অশান্তি এড়াতে কেন্দ্রের পাঠানো নির্দেশিকা অনুযায়ী বিশেষ ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ ৷ ভোটের দিন বহিরাগত এড়াতে বিশেষ নজরদারির ব্যবস্থা রাখতে বলা হয়েছে ৷ প্রেসিডেন্সির ২০০ বছর পূর্তির অনুষ্ঠানে এসে শিক্ষামন্ত্রী কলেজে শৃঙ্খলা রক্ষায় কড়া পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন ৷ তিনি বলেন, ‘কলেজে গণ্ডগোল, বেয়াদপি মানব না ৷ সিপিআইএম, বিজেপির পতাকা নিয়ে অনেকেই ঢুকছেন ৷ কলেজ রাজনীতি পড়ুয়াদের মধ্যেই থাকুক ৷ দলের কেউ যুক্ত থাকলে বরদাস্ত করা হবে না ৷ ’
advertisement
মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিধানসভা ভোটের কারণে রাজ্যের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল উচ্চ শিক্ষা দফতর ৷ তাই নির্ধারিত সময়ের বহু পরে হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ক্লাসে উপস্থিতির হার পর্যাপ্ত না হলে দাঁড়ানো যাবে না ভোটে, নির্দেশ প্রেসিডেন্সি কর্তৃপক্ষের
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement