advertisement

Covid 19 in Bengal: পরীক্ষা অনেকটা বাড়লেও রাজ্যে সেভাবে বাড়ল না আক্রান্তের সংখ্যা, কমল পজিটিভিটি রেটও

Last Updated:

কলকাতার করোনা চিত্র কার্যত অপরিবর্তিতই রয়েছে৷ গত চব্বিশ ঘণ্টায় কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ২২০৫ জন (Covid 19 in Bengal)৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
#কলকাতা: সোমবারের তুলনায় নমুনা পরীক্ষা বাড়ল প্রায় ১৮ হাজার৷ তা সত্ত্বেও সেভাবে বৃদ্ধি পেল না আক্রান্তের সংখ্যা৷ ফলে পর পর গত কয়েকদিন ধরে আক্রান্তের সংখ্যায় কিছুটা নিয়ন্ত্রণের যে ছবি ধরা পড়ছিল, তা অপরিবর্তিতই থাকল (Covid 19 in Bengal)৷
রাজ্য স্বাস্থ্য দফতরের এ দিনের পরিসংখ্যান অনুযায়ী, গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১০,৪৩০ জন৷ গত চব্বিশ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৩,৮২৪টি৷ গতকাল যে সংখ্যাটা ৩৫ হাজারে নেমে গিয়েছিল৷ কিন্তু এ দিন প্রায় ১৮ হাজার নমুনা পরীক্ষা বেশি হলেও গত একদিনে আক্রান্তের সংখ্যা এক হাজার মতো বেড়েছে৷ ফলে পজিটিভিটি রেটও অনেকটা কমে হয়েছে ১৯.৩৮ শতাংশ৷ সোমবার যা ছিল ২৬ শতাংশের উপরে৷
advertisement
advertisement
তবে গত চব্বিশ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা সেভাবে কমেনি৷ এ দিনও রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৪ জনের৷
advertisement
তবে কলকাতার করোনা চিত্র কার্যত অপরিবর্তিতই রয়েছে৷ গত চব্বিশ ঘণ্টায় কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ২২০৫ জন৷ মৃত্যু হয়েছে ১০ জনের৷ অন্যদিকে উত্তর চব্বিশ পরগণাতেও চব্বিশ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১৭৬১৷ এই জেলায় মৃত্যু হয়েছে ৭ জনের৷
করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে গত ৩ জানুয়ারি থেকে রাজ্যে বিধিনিষেধ জারি হয়েছে৷ এর পাশাপাশি স্থানীয় ভাবেও আংশিক লকডাউন লাগু করা হচ্ছে বিভিন্ন পুরসভা এবং গ্রামীণ এলাকাগুলিতে৷ সপ্তাহে ঘুরিয়ে ফিরিয়ে বন্ধ রাখা হচ্ছে দোকান, বাজার৷ ভিড় নিয়ন্ত্রণ, স্বাস্থ্য বিধি মানার উপরেও জোর দিচ্ছে প্রশাসন৷ তারই সুফল হিসেবে করোনার ঊর্ধ্বমুখী গ্রাফে কিছুটা লাগাম পরানো সম্ভব হয়েছে বলেই মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Covid 19 in Bengal: পরীক্ষা অনেকটা বাড়লেও রাজ্যে সেভাবে বাড়ল না আক্রান্তের সংখ্যা, কমল পজিটিভিটি রেটও
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement