advertisement

বেলা ৩টে অবধি সাত পুরসভায় ভোটের হার

Last Updated:

বেলা ৩টে অবধি সাত পুরসভায় ভোটের হার

#কলকাতা: পুরভোটে দিকে দিকে অব্যাহত অশান্তি ৷ সমতলে যেখানে বোমাবাজি, আগ্নেয়াস্ত্র নিয়ে দুস্কৃতিদের ভয় দেখানো, দেদার ছাপ্পা ভোটের অভিযোগ সেখানে পাহাড়ে উৎসবের মেজাজ ৷ সেখানে ভোট চলছে নির্বিঘ্নে ৷ পুরভোটে বিক্ষিপ্ত হিংসা ৷ অশান্তি- উত্তেজনা রায়গঞ্জ, পূজালি, ডোমকলে ৷ চলে মারধর, ভাঙচুর, বোমাবাজি, গুলি ৷একাধিক জায়গায় কাঠগড়ায় তৃণমূল ৷ রায়গঞ্জে লাগামহীন সন্ত্রাসের অভিযোগে প্রার্থী প্রত্যাহার করে বাম-কংগ্রেস ৷ প্রার্থী তুলে নেয় এসইউসিআই, বিজেপি-ও ৷ ডোমকলেও মাত্রাছাড়া সন্ত্রাসের অভিযোগে প্রার্থী প্রত্যাহার করে কংগ্রেস, বিজেপিও ৷ পুরভোটে অশান্ত পূজালি ৷ দফায়-দফায় বোমাবাজি, ভাঙচুর, গুলি ৷ ইভিএম নিয়ে পালায় দুষ্কৃতীরা ৷ পাহাড়ের চার পুরসভা দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং ও মিরিক। সঙ্গে সমতলের রায়গঞ্জ, ডোমকল ও পূজালি পুরসভায় চলছে নির্বাচন। সাত পুরসভার মধ্যে ডোমকল নতুন পুরসভা।
নির্বাচন কমিশনের হিসেবে বেলা ৩টে পর্যন্ত ভোটের হার যথাক্রমে,
কার্শিয়ং- ৬৫.০৮%
advertisement
দার্জিলিং-৫৪.২৩%
মিরিক-৭১%
কালিম্পং-৫৬.৩৫‍%
এক নজরে দেখে নিন ভোট চলছে কোন কোন পুরসভা কেন্দ্রে,
দার্জিলিং
-- ৩২টি ওয়ার্ডে ভোট
-- মোট ভোটার ৬২ হাজার ৮২৯ জন
-- ভোট প্রার্থী ৯৫ জন
কার্শিয়ং
-- ২০টি ওয়ার্ডে ভোট
-- মোট ভোটার ২০ হাজার ৭৪৮ জন
advertisement
-- ভোট প্রার্থী ৫৭ জন
কালিম্পং
-- ২৩টি ওয়ার্ডে ভোট
-- মোট ভোটার ৩৬ হাজার ৬০১ জন
-- ভোট প্রার্থী ১০২ জন
মিরিক
-- ৯টি ওয়ার্ডে ভোট
-- মোট ভোটার ৮ হাজার ৮৭৫ জন
-- ভোট প্রার্থী ৩৪ জন
সমতলের তিন পুরসভার মধ্যে ডোমকলে এবছরই প্রথম নির্বাচন হচ্ছে।
ডোমকল
-- ২১টি ওয়ার্ডে ভোট
advertisement
-- মোট ভোটার ৮৬ হাজার ৮৩৮ জন
-- ভোট প্রার্থী ১১১ জন
রায়গঞ্জ
-- ২৭টি ওয়ার্ডে ভোট
-- মোট ভোটার ৭২ হাজার ১৯৮ জন
-- ভোট প্রার্থী ৯৪ জন
পূজালি
-- ১৬টি ওয়ার্ডে ভোট
-- মোট ভোটার ১১ হাজার ৯৩৭ জন
-- ভোট প্রার্থী ৫৬ জন
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বেলা ৩টে অবধি সাত পুরসভায় ভোটের হার
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement