advertisement

Mamata Banerjee Security Breach: জানা গেল পরিচয়, মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকে পড়া যুবকের বিরুদ্ধে কড়া ধারায় মামলা

Last Updated:

মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তায় এতবড় গাফিলতি কী করে হল, তার তদন্তও শুরু হয়েছে৷ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা আরও বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন৷

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ৷
মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ৷
#কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে ধৃত যুবকের পরিচয় জানা গেল৷ ধৃতের নাম হাফিজুল মোল্লা৷ ৩১ বছর বয়সি ওই যুবকের বাড়ি উত্তর চব্বিশ পরগণার হাসনাবাদের নারায়ণপুরে৷
ধৃত যুবকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৫৮ ধারায় মামলা রুজু করেছে পুলিশ৷ ক্ষতিকারক উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বাড়িতে অনুপ্রবেশের অভিযোগ আনা হয়েছে ধৃতের বিরুদ্ধেষ৷ আজই তাঁকে আলিপুর আদালতে পেশ করা হবে৷
advertisement
শনিবার রাতেই মুখ্যমন্ত্রীর বাড়ির পাঁচিল টপকে বাড়ির চৌহদ্দির ভিতরে ঢুকে পড়েন ওই যুবক৷ রবিবার সকালে তাঁকে আটক করেন মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা রক্ষীরা৷ গ্রেফতারের পর ধৃতকে কালীঘাট থানার হাতে তুলে দেওয়া হয়েছে৷
advertisement
এই ঘটনার পরই মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠে গিয়েছে৷ মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তায় এতবড় গাফিলতি কী করে হল, তার তদন্তও শুরু হয়েছে৷ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা আরও বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন৷
মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তায় কীভাবে বিঘ্ন ঘটল এবং তা কী করে আরও জোরদার করা যায়, তা নিয়ে আলোচনা করতে নবান্নে বৈঠক করেন স্বরাষ্ট্র সচিব, কলকাতা পুলিশের কমিশনার ও ডিরেক্টর অফ সিকিউরিটি৷ ওই দিন কোন কোন পুলিশকর্মী মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তার দায়িত্বে ছিলেন, তাঁদের ভূমিকা কী ছিল, এ সবই খতিয়ে দেখা হচ্ছে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee Security Breach: জানা গেল পরিচয়, মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকে পড়া যুবকের বিরুদ্ধে কড়া ধারায় মামলা
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement