advertisement

লকেটের রাখি পরলেন না পুলিশ

Last Updated:

লকেটের রাখি পরলেন না পুলিশ

 #কলকাতা: রাজ্য জুড়ে পালিত হচ্ছে রাখি উৎসব ৷ রাখি পরিয়ে চলছে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের উদযাপন ৷ এই রাখি উৎসব পালন করতে গিয়ে বিড়ম্বনায় পড়লেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় ৷ গেরুয়া বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ নেত্রী এদিন পুলিশ কর্মীদের রাখি পরাতে গেলে তারা তা প্রত্যাখান করেন ৷
শুধু ভাই-বোনের সম্পর্কের বন্ধন নয়, রাখি সম্প্রীতিরও প্রতীক ৷ এই সম্প্রীতির বার্তা দিতে গিয়ে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েন লকেট চট্টোপাধ্যায় ৷ পুলিশকর্মীদের রাখি পরানোর উদ্দেশ্যে এদিন পুলিশ হেডকোয়ার্টার লালবাজারে যান গেরুয়া বাহিনীর নেত্রী ৷ কিন্তু লকেটের হাত থেকে রাখি পরতে অস্বীকার করেন পুলিশ কর্মীরা ৷ তাদের প্রত্যাখানের কারণ জানতে চাওয়া হলে বলা হয় কর্তব্যরত থাকায় তারা এখন এই রাখি বন্ধন উৎসবে অংশ নিতে পারবেন না ৷
advertisement
তার পরেও বিজেপি নেত্রী ও প্রাক্তন অভিনেত্রী বোন হিসেবে রাখি পরানোর আবদার করায়, পুলিশকর্তারা রাখি না পরলেও লকেটের আবদার রাখতে হাতে রাখি নেন ৷
advertisement
এই ঘটনায় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেছেন,
‘বিজেপির হাত থেকে হয়তো রাখি পরতে ভয় পেয়েছে তৃণমূলের পুলিশ ৷ রাখি পরলে যদি ডিমোশন হয়ে যায় ৷’
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
লকেটের রাখি পরলেন না পুলিশ
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement