advertisement

Woman Student Not Safe Inside College: কলেজের প্রাক্তন ছাত্র এবং ২ বর্তমান ছাত্র, কলেজের ভেতরেই করল ছাত্রীর চরম সর্বনাশ, তারপর

Last Updated:

Gang Rape inside College: ছাত্রীর মারাত্মক অভিযোগ, ইতিমধ্যেই তাঁর মেডিক্যাল টেস্টও করা হয়েছে৷

কলকাতার কলেজের মধ্যে গণধর্ষণ Photo- Representative
কলকাতার কলেজের মধ্যে গণধর্ষণ Photo- Representative
কলকাতা: গন ধর্ষণের অভিযোগ কসবা থানায়।
বৃহস্পতিবার রাতে অভিযোগ দায়ের করা হয় ঘটনার জেরে ইতিমধ্যে ৩ জনকে গ্রেফতার করেছে কসবা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যাচ্ছে অভিযোগকারী সাউথ কালকাটা ল কলেজের পড়ুয়া। সাউথ ক‍্যালকাটা ল কলেজের মধ্যেই ঘটনা ঘটেছে৷ খাস কলকাতায় কলেজের মধ্যেই এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে চরম চাঞ্চল্য। কসবার আইন কলেজের ক্যাম্পাসের মধ্যেই এবার ছাত্রীকে চরম নির্যাতনের অভিযোগ । ঘটনা ঘিরে তোলপাড় রাজ্য। অভিযোগকারিণীর অভিযোগ, ২৫ জুন রাত ৭.৩০ থেকে ৮.৫০-এর মধ্যে ঘটে ঘটনাটি। এরপর কসবা থানায় অভিযোগ জানান তরুণী।
advertisement
সাউথ কলকাতা ল কলেজের ছাত্রীকে গণ ধর্ষণের অভিযোগ কলেজের ছাত্র, প্রাক্তন ছাত্র এবং কর্মচারীর বিরুদ্ধে৷
advertisement
এই ঘটনায় চরম আতঙ্ক এবং উত্তেজনা৷ গতকাল রাতে অভিযোগ দায়ের করা গন ধর্ষণের অভিযোগের পর কসবা থানা  ইতিমধ্যে ৩ জনকে গ্রেফতার করেছে কসবা থানার পুলিশ। অভিযোগকারিণী ছাত্রীর মেডিক্যাল টেস্টও করানো হয়ে গেছে৷ এরমধ্যে ধৃত মূল অভিযুক্ত কলেজেরই প্রাক্তনী। আর বাকি দুই জন ওই কলেজেরই পড়ুয়া। প্রথমে তালবাগান এলাকা থেকে গ্রেফতার করা হয় ২ অভিযুক্তকে। এরপর তাদের বয়ানের সূত্র ধরে, মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Woman Student Not Safe Inside College: কলেজের প্রাক্তন ছাত্র এবং ২ বর্তমান ছাত্র, কলেজের ভেতরেই করল ছাত্রীর চরম সর্বনাশ, তারপর
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement