advertisement

ক্যাম্পিং করতে গিয়ে কালিম্পঙে আটকে পাঠভবনের পড়ুয়ারা, ফিরে এলেন চার্টার প্লেনে

Last Updated:
#কলকাতা: দিকে দিকে জ্বলছে হিংসার আগুন৷ তার মধ্যে বাড়ির একমাত্র সন্তান রয়েছে বাড়ির বাইরে৷ সুদূর কালিম্পঙে৷ কীভাবে নিরাপদে ফিরবে সে? আতঙ্ক ঘিরে ধরল বাবা-মাকে৷ দুশ্চিন্তায় পড়ল স্কুলও৷ কারণ স্কুলের শিক্ষামূলক ভ্রমণেই ১২৮জন পড়ুয়া গিয়েছিল উত্তরবঙ্গে৷ উদ্বিগ্ন স্কুল কর্তৃপক্ষ তড়িঘড়ি পড়ুয়াদের নিরাপদে ফেরানোর ব্যবস্থা করল৷ শুধুমাত্র তাদের জন্যই ওড়ানো হল স্পেশ্যাল চার্টার ফ্লাইট! একেবারে যেন সিনেমার প্লট৷ সব ছাত্রছাত্রীদের নিয়ে সুরক্ষিতভাবে কলকাতায় অবতরণ করল ফ্লাইট৷ স্বস্তির নিঃশ্বাস ফেললেন সকলে৷
প্রতিবছরের মতোই এবছরও স্কুলের পড়ুয়াদের নিয়ে ক্যাম্পে গিয়েছিলেন পাঠভবনের শিক্ষক-শিক্ষিকারা৷ চারদিনের এই সফর সেরে ফেরার কথা ছিল কাঞ্চনকন্যা এক্সপ্রেসে৷ সেই হিসেবে সব টিকিট কাটাও ছিল৷ কিন্তু নাগরিকত্ব আইন নিয়ে হিংসার জেরে ভেস্তে গেল সব পরিকল্পনা৷ রেলপথে মারাত্মক গন্ডগোল৷ সঙ্গে উত্তরবঙ্গের বিভিন্ন রাস্তায় টায়ার জ্বালিয়ে, বাসে আগুন দিয়ে প্রতিবাদ৷ সংবাদমাধ্যমে এসব দেখে ভীষণভাবে ঘাবড়ে গিয়েছিলেন অভিভাবকরা৷ স্কুল কর্তৃপক্ষও পড়েছিলেন চিন্তায়৷ একসঙ্গে ১২৮জন পড়ুয়া সহ ১২ জন শিক্ষক-শিক্ষিকাকে সুরক্ষিত ফেরানো হবে কীভাবে? যোগাযোগ করা হয় এয়ার ইন্ডিয়ার সঙ্গে৷ চার্টার ফ্লাইটে করে ফিরিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়৷ কিন্তু তার জন্য প্রয়োজন নানাবিধ অনুমতি৷ পাঠভবনের প্রধান শিক্ষিকা জানালেন, কলকাতা ও দিল্লি এয়ারপোর্ট অথোরিটির আধিকারিকরা অসম্ভব সাহায্য করেছেন৷ তাদের কাছে আমরা বিশেষভাবে কৃতজ্ঞ৷ আমাদের এই উদ্যোগে যাঁরা সর্বতোভাবে পাশে দাঁড়িয়েছিলেন তারা হলেন অমিতাভ গুপ্ত, সোমা পাল, ভাস্কর রায়, মিস্টার টোপো, দিব্যেন্দু হালদার ৷ এঁরা না এগিয়ে এলে পড়ুয়াদের নিরাপদভাবে উড়িয়ে আনা সম্ভব হত না৷
advertisement
ফ্লাইটের পাশাপাশি সড়কপথে পড়ুয়াদের ফেরানোরও পরিকল্পনা করেছিল স্কুল৷ সেই মতো কথা বলা হয়েছিল মন্ত্রী ইন্দ্রনীল সেনের সঙ্গে৷ তিনিও সবরকম আশ্বাস দিয়েছিলেন৷ পর্যটন মন্ত্রী গৌতম দেবও বাড়িয়ে দিয়েছিলেন সাহায্যের হাত৷ তবে শেষ পর্যন্ত এয়ার ইন্ডিয়ার বিশেষ চার্টার ফ্লাইটেই ফিরিয়ে আনা সম্ভব হয় সকলকে৷ এর জন্য প্রায় সাড়ে চোদ্দ লক্ষ টাকা খরচ হয়েছে স্কুল কর্তৃপক্ষের৷ এত বিপুল পরিমাণ অর্থ কী স্কুলই খরচ করেছে? প্রধান শিক্ষিকা জানিয়েছেন প্রাণের দাম তো আরও বেশি৷ মোট ১৫৬জনের দায়িত্ব ছিল আমাদের ওপর৷ সেটা তো অস্বীকার করা যায় না৷ এবার দেখা যাক, অভিভাবকদের সঙ্গে কথা বলে কিছু সিদ্ধান্ত নেওয়া যাবে৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ক্যাম্পিং করতে গিয়ে কালিম্পঙে আটকে পাঠভবনের পড়ুয়ারা, ফিরে এলেন চার্টার প্লেনে
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement