advertisement

অনিয়ম হয়নি টেটে, স্বচ্ছতা ও মেধার ভিত্তিতেই প্রাথমিকে নিয়োগ হয়েছে: শিক্ষামন্ত্রী

Last Updated:

পরীক্ষার ফলাফল ঘোষণার পর থেকেই বিভিন্ন জেলায় দুর্নীতির অভিযোগ উঠেছে ৷ তবে টেটে নিয়োগ স্বচ্ছ ভাবেই হয়েছে বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷

#কলকাতা: মামলার ফাঁসে জর্জরিত প্রাথমিক শিক্ষক নিয়োগ ৷ জেলায় জেলায় প্রাথমিক শিক্ষা সংসদের অফিস ছাড়িয়ে টেট বিক্ষোভের আঁচ বহুদিন আগেই এসে পৌঁছেছে প্রাথমিক শিক্ষা পর্ষদে ৷ পরীক্ষার ফলাফল ঘোষণার পর থেকেই বিভিন্ন জেলায় দুর্নীতির অভিযোগ উঠেছে ৷ তবে টেটে নিয়োগ স্বচ্ছ ভাবেই হয়েছে বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ সোমবার পার্থ চট্টোপাধ্যা জানায়, ‘অনিয়ম হয়নি টেটে ৷ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে প্রাথমিকে নিয়োগ করা হয়েছে ৷ রাজ্য সাধ্য মতো চেষ্টা করেছে ৷’
প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া প্রায় সম্পূর্ণ বলে জানিয়েছে পর্ষদ ৷ কিন্তু থামছে না বিতর্ক ৷ নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে জেলায় জেলায় বিক্ষোভে মুখর হন টেট উত্তীর্ণ প্রাথমিক শিক্ষক চাকরিপ্রার্থীরা ৷ তাদের বক্তব্যকে সমর্থন করে, প্রাথমিক শিক্ষক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভে দেখায় বিরোধীরা ৷ এবার তাই বিরোধীদের জবাবে পার্থ জানান যে অনিয়ম হয়নি টেটে ৷
advertisement
পাশাপাশি সোমবার  বিরোধীদেরপ জবাব দিতে পথে নামে তৃণমূল ছাত্র পরিষদ ৷  নিয়োগপত্র হাতে পাওয়া নিয়ে রাজ্যের প্রাইমারি স্কুলে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ উঠলেও তা মানতে নারাজ শিক্ষামন্ত্রী ৷ টেট পরীক্ষা এবং নিয়োগ প্রক্রিয়াও অত্যন্ত স্বচ্ছ্বতার সঙ্গে হয়েছে বলে দাবি পার্থ চট্টোপাধ্যায়ের ৷ এর আগে তিনি জানিয়েছিলেন, ‘‘ বিক্ষোভের পিছনে কারা আছে জানি ৷ লাল-গেরুয়া-তেরঙা এক হয়েছে ৷ সিপিএম সেই বিক্ষোভে উসকানি দিচ্ছে ৷ বাম আমলেই শিক্ষার মান নেমেছে ৷ প্রকৃত শিক্ষকরা উপেক্ষিত হয়েছেন সেসময় ৷ ’’
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
অনিয়ম হয়নি টেটে, স্বচ্ছতা ও মেধার ভিত্তিতেই প্রাথমিকে নিয়োগ হয়েছে: শিক্ষামন্ত্রী
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement