advertisement

Partha Chatterjee: অভিমানি পার্থ, বললেন,'বেহালার মানুষ আমাকে চোর বলতে পারেন না, চোর হলে ৫বার ভোটে জিততাম না'

Last Updated:

সূত্রের খবর, এদিন কোর্ট রুমের ভিতর ঘনিষ্ঠ মহলে পার্থ বলেন, '' ভেবেছিলাম চুপ করে থাকবো, কিন্তু ওরা আমায় চুপ থাকতে দেবে না। এবার আমায় মুখ খুলতে হবে''

কলকাতা: বৃহস্পতিবার নিয়োগ মামলায় পার্থ-সহ সাত জনের শুনানি ছিল সিবিআই আদালতে। বাকি অভিযুক্তদের সঙ্গে একই গাড়িতে নয়, পার্থকে আদালত চত্বরে আনা হয় অন্য গাড়িতে। পুলিশের গাড়ি থেকে চেক চেক পাঞ্জাবি পরা পার্থ সোজা হেঁটে আদালতের ঢুকে যান। পিছনে তখন জনতার 'চোর চোর' স্লোগান।
‘চোর’ মন্তব্যে অভিমানি পার্থ। আদালতে ঘনিষ্ঠ মহলে পার্থর অভিমান, '' চোর হলে এক জায়গায় ৫ বার জিততাম না। সৎ না হলে আমাকে মানুষ ৫ বার জেতাতেন না। যাঁরা আমাকে জানেন তাঁরা চোর বলবেন না। বেহালার মানুষ আমাকে চোর বলতে পারেন না।''
সূত্রের খবর, এদিন কোর্ট রুমের ভিতর ঘনিষ্ঠ মহলে পার্থ বলেন, '' ভেবেছিলাম চুপ করে থাকবো, কিন্তু ওরা আমায় চুপ থাকতে দেবে না। এবার আমায় মুখ খুলতে হবে। যাঁরা আমার জীবন যাত্রা জানে, তাঁরা জানে আমি কতটা সাধারণ জীবন কাটাই। আমি অসৎ হলে একই জায়গায় থেকে ৫ বার জিততে পারতাম না। সৎ না হলে মানুষ কী আমাকে জেতাত? যে মানুষটা রাস্তায় বসে করোনা সামলেছে, সে কখনও চুরি করতে পারে না। সেটা যে জানে সে আমায় কিছুতেই খারাপ মানুষ ভাবতে পারেনা বা আমার সম্পর্কে খারাপ কথা লিখতে আপরে না। কিছু ভাবতে পারে না লিখতে পারে না...।''
advertisement
advertisement
আত্মবিশ্বাসী পার্থের কথায়, '' বেহালার মানুষ আমায় চোর বলতে পারে না। যাঁরা বলছেন, তাঁরা প্রমান দিয়ে কথা বলুন।''
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Partha Chatterjee: অভিমানি পার্থ, বললেন,'বেহালার মানুষ আমাকে চোর বলতে পারেন না, চোর হলে ৫বার ভোটে জিততাম না'
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
  • দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা !

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে কয়েক জেলায়

  • পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement