advertisement

Partha Chatterjee Update: তৃণমূল থেকে বহিষ্কৃত, বিধানসভায় এলে কোথায় বসবেন? একাকী পার্থর সঙ্গী হতে পারেন নওশাদ

Last Updated:

শীতকালীন অধিবেশনে পার্থ চট্টোপাধ্যায় বিধানসভার অধিবেশনে এলে কোথায় বসবেন, বিধানসভার সচিবালয়ের পক্ষ থেকে রাজ্যের পরিষদীয় দফতরের কাছে তা জানতে চাওয়া হয়েছে বলেই সূত্রের খবর৷

বিধানসভায় পার্থর আসন নিয়ে জল্পনা৷
বিধানসভায় পার্থর আসন নিয়ে জল্পনা৷
দল থেকে তিনি বহিষ্কৃত৷ কিন্তু এখনও তিনি বেহালা পশ্চিমের বিধায়ক৷ জেল থেকে মুক্তি পাওয়ার পর পার্থ চট্টোপাধ্যায় বিধানসভায় এলে কোথায় বসবেন, তাই নিয়েই এখন সংশয়ে বিধানসভার সচিবালয়৷
২০২২ সালে চাকরি দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়ার পরই তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় দল থেকে বহিষ্কার করেছিল তৃণমূল কংগ্রেস৷ প্রায় সাড়ে তিন বছর জেলবন্দি থাকার পর অবশেষে সোমবার জামিন পেয়ে বাড়ি ফিরেছেন পার্থ চট্টোপাধ্যায়৷ তবে এখনও তিনি বেহালা পশ্চিম কেন্দ্রের বিধায়ক রয়েছেন৷ ফলে চাইলেই বিধানসভার অধিবেশনে যোগ দিতে পারেন প্রাক্তন শিক্ষামন্ত্রী৷ সামনেই বিধানসভার শীতকালীন অধিবেশনও রয়েছে৷
advertisement
এই পরিস্থিতিতে শীতকালীন অধিবেশনে পার্থ চট্টোপাধ্যায় বিধানসভার অধিবেশনে এলে কোথায় বসবেন, বিধানসভার সচিবালয়ের পক্ষ থেকে রাজ্যের পরিষদীয় দফতরের কাছে তা জানতে চাওয়া হয়েছে বলেই সূত্রের খবর৷
advertisement
এখনও পর্যন্ত যা খবর, পার্থ চট্টোপাধ্যায় বিধানসভায় এলে শাসক এবং বিরোধী শিবিরের মাঝামাঝি কোথাও তাঁর বসার ব্যবস্থা হতে পারে৷ তৃণমূল এবং বিজেপি বিধায়করা বিধানসভার যে দুই দিকে বসেন, তার মাঝে কোথাও পার্থ চট্টোপাধ্যায়ের জন্য আসন বরাদ্দ করা হতে পারে৷ সেক্ষেত্রে তাঁর নিকটবর্তী বিধায়ক হতে পারেন আইএসএফ-এর নওশাদ সিদ্দিকি৷ কারণ তৃণমূল এবং বিজেপি বাদে একমাত্র নওশাদই এখনও পর্যন্ত বিধানসভায় তৃতীয় কোনও দলের প্রতিনিধিত্ব করছেন৷ কংগ্রেসের টিকিটে জয়ী হলেও বাইরন বিশ্বাস পরে তৃণমূলে যোগ দেন৷ ফলে তিনিও তৃণমূল বিধায়কদের সঙ্গেই বিধানসভায় বসেন৷
advertisement
তবে শেষ পর্যন্ত পার্থ বিধানসভায় গিয়ে তৃণমূলের বিড়ম্বনা বাডা়ন কি না, সেটাই এখন দেখার৷ কারণ ঘনিষ্ঠ মহলে তিনি ইতিমধ্যেই জানিয়েছেন, ‘সাড়ে তিন বছর যেখানে নষ্ট হয়ে গেল, সেখানে সাড়ে তিন মাসের জন্য বিধানসভায় গিয়ে আর কী হবে?’
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Partha Chatterjee Update: তৃণমূল থেকে বহিষ্কৃত, বিধানসভায় এলে কোথায় বসবেন? একাকী পার্থর সঙ্গী হতে পারেন নওশাদ
Next Article
advertisement
Iran USA War Update: বুধবার থেকেই মাইক্রোসফট, গুগল, ইন্টেল-এর মতো মার্কিন সংস্থায় হামলা? চরম হুঁশিয়ারি দিল ইরান
বুধবার থেকেই মাইক্রোসফট, গুগল, ইন্টেল-এর মতো মার্কিন সংস্থায় হামলা? চরম হুঁশিয়ারি দিল ইরান
  • এবার মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিকে নিশানা করবে ইরান?

  • মাইক্রোসফট, মেটা, ইন্টেল-এর মতো সংস্থায় হামলার হুঁশিয়ারি৷

  • বুধবার রাত থেকেই হামলা, চরম হুঁশিয়ারি তেহরানের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement