advertisement

Partha Chattarjee: 'এখনও অবধি একটা টাকা উদ্ধার হয়নি, তবু ১২৬ দিন হেফাজতে' জামিনের কাতর আর্জি পার্থর

Last Updated:

Partha Chatterjee: পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী সেলিম রহমান প্রশ্ন তোলেন, "পার্থ চট্টোপাধ্যায়কে জেলে আর কতদিন থাকতে হবে? অফুরন্ত সময় নেওয়া যায়?"

পার্থ চট্টোপাধ্যায়
পার্থ চট্টোপাধ্যায়
কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় বৃহস্পতিবার আদালতে পেশ করা হল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। পার্থ, সুবীরেশ-সহ  ৭ জনকে আলিপুর আদালতে পেশ করে সিবিআই। এর মধ্যে দুই মিডলম্যান প্রসন্ন রায় ও প্রদীপ সিং-ও রয়েছেন। সিবিআই সূত্রে খবর, পার্থ, সুবীরেশ, শান্তিপ্রসাদ, কল্যাণময়দের ফের জেল হেফাজত চাওয়া হবে।
পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী সেলিম রহমান প্রশ্ন তোলেন, "পার্থ চট্টোপাধ্যায়কে জেলে আর কতদিন থাকতে হবে? অফুরন্ত সময় নেওয়া যায়? এটাই সিবিআই এড়িয়ে যাচ্ছে। ট্রেন স্টেশনে দাঁড়িয়ে আছে, বেশিক্ষণ তো স্টেশনে দাঁড়াবে না৷ তারও গন্তব্য আছে। এইরকম প্ল্যাটফর্মে আর কতদিন?"
আরও পড়ুন: ১০০ দিনের কাজ পর্যবেক্ষেণে রাজ্যে কেন্দ্রীয় দল, ১২ জেলায় পরিদর্শন
তাঁর জামিনের বিরোধিতা করেন CBI-এর আইনজীবী। পালটা প্রাক্তন শিক্ষামন্ত্রীর দাবি, "কে যোগ্য কে অযোগ্য ক্যান্ডিডেট সেটা আমার ইস্যু না। আমি তো আর চাকরি দিইনি। এর জন্য দফতর আছেন। এর অভিযোগ কেন আসবে আমার উপর? আর একটা কেস যেটা ইডি-র রয়েছে সেখানেও আমার থেকে কোনও টাকা উদ্ধার হয়নি। যারা দায়ি, তাদের বিরুদ্ধে অভিযোগ আসতে পারে। আমার বিরদ্ধে কেনো? এখনো অবধি একটা টাকা উদ্ধার হয়েছে? ১২৬ দিন হেফাজতে। তদন্তে হেফাজত দেওয়াটা বেআইনি৷ চার্জশিট গ্রহণ করলে ট্রায়াল শুরু হয়, সেই চার্জশিটই কোর্ট গ্রহণ করেনি। তাই আবেদন করছি, হয় চার্জশিট গ্রহণ করুন নয় জামিন দিন। তদন্ত চলাকালীন আমি পালিয়ে যাওয়ার লোক নই৷"
advertisement
advertisement
শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জেল হেফাজতে রয়েছেন পার্থ৷ এর আগে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে কখনও কান্নায় ভেঙে পড়তে দেখা গিয়েছে, কখনও আবার ন ীরব থেকেছেন তিনি৷ তবে এবার তাঁকে বলতে শোনা গেল, শোনা গেল কাতর জামিনের আর্জি৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Partha Chattarjee: 'এখনও অবধি একটা টাকা উদ্ধার হয়নি, তবু ১২৬ দিন হেফাজতে' জামিনের কাতর আর্জি পার্থর
Next Article
advertisement
Mamata Banerjee on Ajit Pawar Plane Crash: 'পুরনো দলে ফেরার আগেই কেন দুর্ঘটনা?' অজিত পওয়ারের মৃত্যুতে বিস্ফোরক ইঙ্গিত মমতার, সুপ্রিম কোর্টের অধীনে তদন্ত দাবি
'পুরনো দলে ফেরার আগেই কেন দুর্ঘটনা?' বিস্ফোরক মমতা, সুপ্রিম কোর্টের অধীনে তদন্ত দাবি
  • অজিত পওয়ারের মৃত্যুতে বিস্ফোরক অভিযোগ মমতার৷

  • পুরনো দল এনসিপি-তে মিশে যেতে চেয়েছিলেন পওয়ার, দাবি মুখ্যমন্ত্রীর৷

  • সুপ্রিম কোর্টের অধীনে তদন্তের দাবি৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement