advertisement

ফি নিয়ে স্কুলের সঙ্গে মতবিরোধ, প্রতিবাদী বিক্ষোভ অভিভাবকদের

Last Updated:
#কলকাতা: এবার স্কটিশচার্চ কলেজিয়েট স্কুলের ফি নিয়ে প্রতিবাদে নামলেন অভিভাবকরা৷ শুক্রবার স্কুলের সামনে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা৷ স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চান তারা৷ তবে স্কুল কর্তৃপক্ষ আলোচনায় নারাজ৷ এমনই জানা গিয়েছে৷
ফি কমানোর দাবিতে অবরোধ হয় মহাদেবী বিড়লা শিশু বিহার স্কুলেও৷
দরগা রোড অবরোধ করেন অভিভাবকরা৷ এই অবরোধের ফলে আটকে যায় বিচারপতির গাড়ি৷ পরে পুলিশ গিয়ে তুলে দেয় অভিভাবকদের অবরোধ৷ স্কুলের ফি-র ব্যাপারে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চান অভিভাবকরা৷ আলোচনার দাবিতেই অবরোধ করেন তাঁরা৷ মহাদেবী বিড়লা শিশু বিহার স্কুলের পক্ষে জানানো হয়েছে যে বকেয়া না দিলে অনলাইন ক্লাস বন্ধ করা হবে৷ স্কুলের এমন ঘোষণার পর প্রতিবাদে মুখর হন অভিভাবকরা৷ এক্ষেত্রেও অভিভাবকদের সঙ্গে স্কুল কর্তৃপক্ষ কথা বলতে নারাজ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ফি নিয়ে স্কুলের সঙ্গে মতবিরোধ, প্রতিবাদী বিক্ষোভ অভিভাবকদের
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement