advertisement

Panihati TMC Councilor Viral Video: মারামারি, চুলোচুলির পর ফের পানিহাটির তৃণমূল কাউন্সিলরের মুখোমুখি সেই তরুণী! এবার কী ঘটল?

Last Updated:

লের রোষে পড়ার পরই তৃণমূল কাউন্সিলরও বিষয়টি মিটমাট করতে উদ্যোগী হন শ্রাবন্তী দেবী৷ খুঁজে বের করা হয় ওই তরুণীকে৷

কয়েকদিন আগেই রাস্তায় মারামারি করেছিলেন তৃণমূল কাউন্সিলর শ্রাবন্তী রায় (বাঁদিকে) এবং ইশা কর নামে ওই তরুণী (ডান দিকে)৷
কয়েকদিন আগেই রাস্তায় মারামারি করেছিলেন তৃণমূল কাউন্সিলর শ্রাবন্তী রায় (বাঁদিকে) এবং ইশা কর নামে ওই তরুণী (ডান দিকে)৷
সুবীর দে, পানিহাটি: মাত্র কয়েক দিন আগেই রাস্তার উপরে রীতিমতো চুলোচুলি মারামারি করেছিলেন দুজনে৷ রাস্তার উপরে ফেলে এক একজন আর একজনকে কিল চড় ঘুষি মেরেছিলেন৷ সেই ঘটনায় রীতিমতো বিতর্কে জড়ান পানিহাটি পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শ্রাবন্তী রায়৷ রাস্তার উপরে এই আচরণের জন্য দলের রোষেও পড়েছিলেন পানিহাটির তৃণমূল কাউন্সিলর৷
মারপিটের সেই ঘটনার পর প্রথমে ওই তরুণীর পরিচয় প্রথমে পাওয়া যায়নি৷ পরে জানা যায়, ওই তরুণী নাম ইশা কর৷ তিনি সোদপুরের ঘোলা এলাকার বাসিন্দা৷ দলের রোষে পড়ার পরই তৃণমূল কাউন্সিলরও বিষয়টি মিটমাট করতে উদ্যোগী হন শ্রাবন্তী দেবী৷ খুঁজে বের করা হয় ওই তরুণীকে৷ এর পর এ দিন ওই তরুণীকে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠক করেন শ্রাবন্তী রায়৷ কয়েকদিন আগে প্রবল আক্রোশে পরস্পরের চুলের মুঠি ধরার পর এ দিন দু জনে দু জনকে মিষ্টিমুখও করান৷
advertisement
advertisement
কয়েকদিন আগে পানিহাটিতেই স্কুটিতে করে যাচ্ছিলেন ওই তরুণী৷ পিছনে একটি মোটরসাইকেলে ছিলেন শ্রাবন্তীদেবী৷ তখনই দু জনের মধ্যে বচসা এবং মারামারির সূত্রপাত৷ শ্রাবন্তী দেবীর অভিযোগ ছিল, বেপরোয়া ভাবে স্কুটি চালাচ্ছিলেন ওই তরুণী৷ তার প্রতিবাদ করাতেই তরুণী গালিগালাজ করেন বলে অভিযোগ৷ এর পরই তরুণীকে চড় মারেন শ্রাবন্তীদেবী৷ দু জনের মধ্যে তুমুল মারপিট শুরু হয়ে যায়৷ ভাইরাল হয় ঘটনার ভিডিও৷
advertisement
সেই ঘটনায় দুঃখপ্রকাশ করে শ্রাবন্তী দেবী এ দিন বলেন, ওই দিনের ঘটনার আকস্মিকতায় আমি সত্যিই মর্মাহত৷ এ ভাবে নিজের মাথা গরম হয়ে যাবে বুঝতে পারিনি৷ মুহূর্তের মধ্যে মাথা গরম হয়ে যা করার করে ফেলেছি৷ আমার আরও সংযমী হওয়া উচিত ছিল৷ গাড়ি চালানো নিয়ে এরকম ঘটনা রাস্তাঘাটে আকছার ঘটে৷ আমাকে এবং আমাদের দলকে বদনাম করতে এই ঘটনাকে অন্যভাবে প্রচার করেছে৷ ও আমার কন্যাসম৷ ওকে বলব ভবিষ্যতে আরও সতর্ক থাকতে৷
advertisement
শ্রাবন্তীদেবীর সুরেই ইশা কর নামে ওই তরুণী বলেন, রাস্তার ঘটনা রাস্তায় মিটে গিয়েছে৷ উনি আমার মায়ের মতো৷ আমারও কিছু ভুল ছিল, ওনারও ছিল৷ আমি এটা নিয়ে আর কোনও পদক্ষেপ করতে চাই না৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Panihati TMC Councilor Viral Video: মারামারি, চুলোচুলির পর ফের পানিহাটির তৃণমূল কাউন্সিলরের মুখোমুখি সেই তরুণী! এবার কী ঘটল?
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement