advertisement

গোটা কলকাতা কী শ্রীভূমিতে! তৃতীয়ায় শ্রীভূমির ছবি দেখে আমজনতার চক্ষু চড়কগাছ

Last Updated:

গত বৃহস্পতিবারই এই পুজো মণ্ডপের উদ্বোধন করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। ঠাকুর দেখার তালিকায় অনেকেই শীর্ষে রেখেছেন শ্রীভূমিকে৷

#কলকাতা: যত রাত বাড়ছে, তত বাড়ছে ভিড়৷ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মণ্ডপ ঘিরে এবারে যেন উন্মাদনা তুঙ্গে৷ সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেও দেখা যাচ্ছে সেই ভিড়ের ছবি৷ শহর কলকাতা তো বটেই, আশেপাশের এলাকা থেকেও মানুষ ভিড় জমিয়েছেন এখানে৷
শ্রীভূমি স্পোর্টিংয়ের পুজো এবার পা দিল ৫০ বছরে। প্রত্যেক বছরই আকর্ষণের কেন্দ্রে থাকে এই ক্লাব৷ এবারেও তার ব্যতিক্রম নয়৷ গত বছরের থিম ছিল বুর্জ খলিফা, আর এবারের ভাবনায় ভাটিকান সিটি৷ সোনার গয়নায় সাজানো হয়েছে দেবীকে। গত বৃহস্পতিবারই এই পুজো মণ্ডপের উদ্বোধন করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। ঠাকুর দেখার তালিকায় অনেকেই শীর্ষে রেখেছেন শ্রীভূমিকে৷
advertisement
আরও পড়ুন: বোলপুরে বেসরকারি ব্যাঙ্কে অগ্নিকাণ্ড, এখানে রয়েছে অনুব্রত মণ্ডলের অ্যাকাউন্ট!
কিন্তু পুজো শুরুর আগেই এত ভিড় কেন? মনে করা হচ্ছে, প্রত্যেকের ধারণা পুজোর চারদিন ভিড় হবে৷ তাই সবাই আগেই চলে যাচ্ছেন ঠাকুর দেখতে৷ তার পাশাপাশি আরও একটা কারণ অবশ্য রয়েছে৷ গত দুই বছর কোভিডের কারণে সেভাবে পুজো উপভোগ করতে পারেননি কেউই৷ এ বছর তাই বাড়তি উন্মাদনা রয়েছে৷ উচ্ছ্বাসও তাই বাধভাঙা৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
গোটা কলকাতা কী শ্রীভূমিতে! তৃতীয়ায় শ্রীভূমির ছবি দেখে আমজনতার চক্ষু চড়কগাছ
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement