advertisement

Aedenovirus: জানুয়ারি থেকে এই নিয়ে একশো জন! বি সি রায় হাসপাতালে মৃত্যু আরও এক শিশুর

Last Updated:

এ দিন সকালেও বি সি রায় হাসপাতালে চিকিৎসাধীন দেড় মাস বয়সি আরও একটি শিশুর মৃত্যু হয়৷

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
কলকাতা: বি সি রায় হাসপাতালে ফের মৃত্যু হল আরও একটি শিশুর৷ চার মাসের এই শিশুটিরও অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ ছিল৷
এই নিয়ে গত জানুয়ারি মাস থেকে সরকারি বেসরকারি হাসপাতাল মিলিয়ে  গোটা রাজ্যে জ্বর, শ্বাসকষ্টর মতো সমস্যা নিয়ে একশোটি শিশুর মৃত্যু হল৷ এদের মধ্যে অনেকেরই ডেথ সার্টিফিকেটে অ্যাডিনো সংক্রমণের কথা উল্লেখ করা হয়েছে৷ আবার অনেকের মৃত্যুর কারণ অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন৷ রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে অবশ্য এত শিশু মৃত্যুর কথা অস্বীকার করা হয়েছে৷
advertisement
জানা গিয়েছে, গত শনিবার রাতে জ্বর, তীব্র শ্বাসকষ্টের সমস্যা নিয়ে বেলেঘাটার বি সি রায় শিশু হাসপাতালের এইচডিইউ ওয়ার্ডে ভর্তি করানো হয় চার মাসের শিশু দেব বারুইকে৷ সে উত্তর চব্বিশ পরগণার বনগাঁর বাসিন্দা৷ এ দিন দুপুর দুটো নাগাদ শিশুটির মৃত্যু হয়৷ জানা গিয়েছে, এই শিশুটি আগেও বি সি রায় হাসপাতালে ভর্তি হয়েছিল৷ গত চব্বিশ ফেব্রুয়ারি তাকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়৷ কিন্তু বাড়ি ফেরার একদিন পরেই ফের নতুন করে অসুস্থ হয়ে পড়ে শিশুটি৷
advertisement
advertisement
এ দিন সকালেও বি সি রায় হাসপাতালে চিকিৎসাধীন দেড় মাস বয়সি আরও একটি শিশুর মৃত্যু হয়৷ গাইঘাটার বাসিন্দা অরূপ বিশ্বাস নাম ওই শিশুটিকে গত ২৫ ফেব্রুয়ারি হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করানো হয়েছিল৷ এ দিন সকাল সাড়ে নটা নাগাদ শিশুটির মৃত্যু হয়৷ তার ডেথ সার্টিফিকেটে অবশ্য সিভিয়ার নিউমোনিয়ার কথা উল্লেখ করা হয়েছে৷
advertisement
এ দিন মুখ্যমন্ত্রী অবশ্য বিধানসভায় দাবি করেছেন, অ্যাডিনো ভাইরাসের উপসর্গ নিয়ে এখনও পর্যন্ত মোট ১৯টি শিশুর মৃত্যু হয়েছে৷ তাদের মধ্যে ১৩ জনের কোমর্বিডিটি ছিল বলে দাবি করেন মুখ্যমন্ত্রীর। বাকি ছ জন অ্যাডিনো ভাইরাসের কারণে মারা গিয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। যদিও করোনার সময়ের মতোই ফের একবার মাস্ক পরার অভ্যাস শুরু করার পরামর্শও দিয়েছেন মুখ্যমন্ত্রী৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Aedenovirus: জানুয়ারি থেকে এই নিয়ে একশো জন! বি সি রায় হাসপাতালে মৃত্যু আরও এক শিশুর
Next Article
advertisement
Iran America Tension: আমেরিকার ‘টুঁটি চেপে ধরেছে’ ইরান! মার্কিন ফাইটার জেটে গুলি, ইরানে আটক ২ পাইলটকে হন্যে হয়ে খুঁজছে মার্কিন সেনা
আমেরিকার ‘টুঁটি চেপে ধরেছে’ ইরান! মার্কিন ফাইটার জেটে গুলি, ইরানে আটক ২ পাইলটকে হন্যে হয়ে খুঁজছে মার্কিন সেনা
  • এই হামলার পর আইআরজিসি দু’জন মার্কিন পাইলটকে জীবিত আটক করেছে

  • মার্কিন সামরিক বাহিনী এর পাইলটকে খুঁজে বের করে উদ্ধার করার চেষ্টা করছে

  • প্রথমে এই দাবি অস্বীকার করলেও পরে স্বীকার করে আমেরিকা,বিমানটি জরুরি অবতরণ করেছিল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement