advertisement

স্বনির্ভর গোষ্ঠীর বিরুদ্ধে এক কোটি টাকা প্রতারণার অভিযোগ, বেহালায় ব্যাপক উত্তেজনা

Last Updated:

১ কোটি টাকা প্রতারণার অভিযোগে অভিযুক্ত মহিলাকেও মারধর অভিযোগকারীদের।

বেহালায় স্বনির্ভর গোষ্ঠীর নামে প্রতারণার অভিযোগ। ১ কোটি টাকা প্রতারণার অভিযোগে অভিযুক্ত মহিলাকেও মারধর অভিযোগকারীদের। এমনকী তাঁর বাড়ি ভাঙচুর করেন অনেকে। মাসিক সঞ্চয়ের নামে ওই স্বনির্ভর গোষ্ঠী এলাকার মানুষের থেকে টাকা তুলত। পর্ণশ্রীতে অভিযুক্তের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। এলাকায় একটি বাড়িতে ওই স্বনির্ভর গোষ্ঠীর অফিস ছিল। এলাকায় অনেক মানুষ সেই সংস্থার কাছে মাসিক সঞ্চয় হিসাবে টাকা রাখতেন। সেই টাকা থেকে ঋণও দেওয়া হত। কিন্তু অনেকেই জানতে পারেন, তাঁদের দেওয়া টাকা ব্যাঙ্কে জমা পড়েনি। এর পরই উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়ি ভাঙচুর করে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
স্বনির্ভর গোষ্ঠীর বিরুদ্ধে এক কোটি টাকা প্রতারণার অভিযোগ, বেহালায় ব্যাপক উত্তেজনা
Next Article
advertisement
Burdwan Rail Station Incident: টিকিট না থাকায় বর্ধমান স্টেশনে হেনস্থার অভিযোগ, পরীক্ষায় দেরি! বাড়ি ফিরে চরম পদক্ষেপ মেমারির কলেজ ছাত্রীর
টিকিট না থাকায় বর্ধমান স্টেশনে হেনস্থার অভিযোগ, পরীক্ষায় দেরি! চরম পদক্ষেপ কলেজ ছাত্রীর
  • সঙ্গে টিকিট না থাকায় ট্রেনের টিকিট পরীক্ষকের হাতে কলেজ ছাত্রীর হেনস্থা হওয়ার অভিযোগ। তাঁকে স্টেশনে বসিয়ে রেখে ফাইন করা হয়। পরীক্ষা দিতে না পারায় অপমান বাড়ি ফিরে ওড়নার ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন ওই ছাত্রী। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে পূর্ব বর্ধমানের মেমারির রসুলপুরে।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement