advertisement

Old Parents Searching For Son: ২ মাস ধরে ছেলেদের খোঁজ নেই, সেক্টরে ফাইভে সন্তানকে খুঁজছিলেন বৃদ্ধ দম্পতি, পিষে দিল বাস

Last Updated:

Accident in Sector V: ঘাতক বাস ও বাসের চালককে আটক করেছে বিধাননগর ইলেকট্রনিক্স থানার পুলিশ।

কলেজ মোড়ে মর্মান্তিক ঘটনা - Photo- Representative
কলেজ মোড়ে মর্মান্তিক ঘটনা - Photo- Representative
কলকাতা: সল্টলেক সেক্টর ফাইভে দুর্ঘটনা। আহত বৃদ্ধ ও বৃদ্ধা। বাসের ধাক্কায় গুরুতর আহত হয় দু’জন। বিধাননগর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলাকালীন বৃদ্ধার মৃত্যু হয়।
বৃদ্ধার নাম আরতি দাস (৬০)। আহত বৃদ্ধ অসীম দাস(৭০) তার স্বামী। কয়েক মাস ধরে দুই ছেলের খোঁজ না পেয়ে সল্টলেক সেক্টর ফাইভে খুঁজতে এসেছিলো বৃদ্ধ ও বৃদ্ধা৷  এমনটাই পুলিশকে জানিয়েছেন সোদপুর নাটাগড়ের বাসিন্দা বৃদ্ধ অসীম দাস। ঘাতক বাস ও বাসের চালককে আটক করেছে বিধাননগর ইলেকট্রনিক্স থানার পুলিশ।
advertisement
advertisement
পুলিশ সূত্রে খবর, কলকাতার দিক থেকে থেকে সল্টলেক সেক্টর ফাইভে আসছিল একটি বাস। কলেজ মোড়ে টার্ন নেওয়ার সময় বৃদ্ধ-বৃদ্ধা দুজনকে ধাক্কা মারে। আহত অবস্থায় উদ্ধার করে বিধান নগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঘটনাস্থলে বিধাননগর নবদিগন্ত ট্রাফিক পুলিশ। বাসটিকে আটক করেছে বিধাননগর ইলেকট্রনিক্স থানার পুলিশ। বিধাননগর মহকুমা হাসপাতালে বৃদ্ধ বৃদ্ধার চিকিৎসা চলছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Old Parents Searching For Son: ২ মাস ধরে ছেলেদের খোঁজ নেই, সেক্টরে ফাইভে সন্তানকে খুঁজছিলেন বৃদ্ধ দম্পতি, পিষে দিল বাস
Next Article
advertisement
LPG Cylinder Crisis: 'আতঙ্ক নয়,গ্যাসের জোগান স্বাভাবিক-ই আছে', 'প্যানিক'-এ বাড়তি সিলিন্ডার বুক না করার আবেদন সরকারের
'আতঙ্ক নয়,গ্যাসের জোগান স্বাভাবিক-ই আছে', 'প্যানিক'-এ বাড়তি সিলিন্ডার বুক না করার আবেদন সরকারের
  • এলপিজি সিলিন্ডার নিয়ে 'প্যানিক' করতে হবে না, জানাল কেন্দ্র

  • দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে, আশ্বস্ত করল কেন্দ্র

  • বাড়তি সিলিন্ডার বুক না করার আর্জি সরকারের

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement