advertisement

পাটুলিতে বৃদ্ধের রহস্যমৃত্যু, আত্মহত্যা না খুন নিয়ে ধন্দে পুলিশ

Last Updated:
#কলকাতা: বাড়ির পাশের ফাঁকা জমিতে উদ্ধার বৃদ্ধের রক্তাক্ত দেহ৷ মৃতের নাম নীরঞ্জন চৌধুরী বলে জানা গিয়েছে৷ বয়স ৮০ বছর৷
গত ডিসেম্বর মাসে স্ত্রী মারা যাওয়ার পর পাটুলির বাড়িতে নীরাঞ্জন চৌধুরী একাই থাকতেন বলে জানা গিয়েছে৷ এক ছেলে ও এক মেয়ে রয়েছে তার৷ ছেলে কর্মসূত্রে অসমে ও মেয়ে বর্তমানে দিল্লিতে থাকেন৷
বয়স্কদের দেখভাল করার সঙ্গে যুক্ত এল্ডার নামক একটি সংস্থার তত্ত্বাবধানে ছিলেন বৃদ্ধ৷ মঙ্গলবার সন্ধেবেলা সেই সংস্থা থেকে বৃদ্ধের সঙ্গে কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি৷ এরপর বুধবার সকালে ওই সংস্থার কর্মীরা বৃদ্ধের বাড়িতে এসে ডাকাডাকি শুরু করেন৷
advertisement
advertisement
কোনও সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেন তারাই৷ পুলিশ এসে বাড়ির পাশের ফাঁকা জমি থেকে উদ্ধার করে তার দেহ৷ বৃদ্ধের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ সূত্রে খবর৷ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে৷
প্রাথমিক ভাবে পুলিশের অনুমান আত্মহত্যা হলেও এলাকাবাসীর দাবি সম্ভবত খুন করা হয়েছে নীরঞ্জন বাবুকে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
পাটুলিতে বৃদ্ধের রহস্যমৃত্যু, আত্মহত্যা না খুন নিয়ে ধন্দে পুলিশ
Next Article
advertisement
‘প্রথমে শুনে মনে হয়েছিল ভুল খবর, বড্ড তাড়াতাড়ি চলে গেল...’, রাহুলের মৃত্যুতে শোকস্তব্ধ দেব
‘প্রথমে শুনে মনে হয়েছিল ভুল খবর, বড্ড তাড়াতাড়ি চলে গেল...’, রাহুলের মৃত্যুতে শোকস্তব্ধ দেব
  • ‘প্রথমে শুনে মনে হয়েছিল ভুয়ো খবর, বড্ড তাড়াতাড়ি চলে গেল...’

  • ‘ওর সঙ্গে শপিং করতে যাওয়া বা ছবির শুটিংয়ের মুহূর্তগুলো চোখের সামনে ভাসছে’

  • রাহুলের মৃত্যুতে শোকস্তব্ধ দেব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement