advertisement

শুধু সাসপেনশন নয়, জয়ন্তীকে অপসারণের দাবিতে প্রতিবাদ মিছিল ঐত্রির পরিবারের

Last Updated:

আমরিতে শিশু মৃত্যুর প্রতিবাদে এবার পথে নামল ঐত্রির পরিবার। শনিবার মুকুন্দপুরের আমরির সামনে অবস্থান শুরু করেছেন ঐত্রির মা ও বাবা।

#কলকাতা: আমরিতে শিশু মৃত্যুর প্রতিবাদে এবার পথে নামল ঐত্রির পরিবার। শনিবার মুকুন্দপুরের আমরির সামনে অবস্থান শুরু করেছেন ঐত্রির মা ও বাবা। জয়ন্তীর সাসপেনশনে সন্তুষ্ট নয় ঐত্রির পরিবার। সাসপেনশন মানেই ন্যায় বিচার নয়। কালো ব্যাজ পরেও চলছে প্রতিবাদও। ঐত্রির মা ও বাবার পাশে দাঁড়িয়েছে স্বজনহারা একাধিক পরিবারও। অবস্থানে যোগ দিয়েছেন নারায়ণা হাসপাতালে মৃত শিশু ঋতজার পরিবারও। মোমবাতি মিছিল করবে ঐত্রির পরিবার
কেন সরানো হবে না সন্তানহারা মা-বাবার সঙ্গে দুর্ব্যাবহারকারী জয়ন্তী চট্টোপাধ্যায়কে? প্রভাবশালী হওয়ার জন্যই কি মুকুন্দপুর আমরির ইউনিট হেডের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পারছে না কর্তৃপক্ষ। প্রশ্ন উঠছে। প্রশ্ন তুলছে ঐত্রি-র পরিবার। পাশে তাদের মতোই অনেক সন্তানহারা দম্পতি।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
শুধু সাসপেনশন নয়, জয়ন্তীকে অপসারণের দাবিতে প্রতিবাদ মিছিল ঐত্রির পরিবারের
Next Article
advertisement
Rahul Banerjee Death: শরীরে অতিরিক্ত নোনা জল ও বালি ঢুকে যাওয়ার কারণেই মৃত্যু রাহুলের! উদ্ধার হওয়া শ্যুটিংয়ের ফুটেজে কী রয়েছে?
শরীরে অতিরিক্ত নোনা জল ও বালি ঢুকে যাওয়ার কারণেই মৃত্যু রাহুলের! উদ্ধার হওয়া শ্যুটিংয়ের ফুটেজে কী রয়েছে?
  • উদ্ধার শুটিংয়ের ক্যামেরা ফুটেজ!

  • উদ্ধার হল ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিংয়ের ক্যামেরা ফুটেজ

  • কী রয়েছে তাতে ?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement