advertisement

অচলাবস্থা কাটাতে সংবাদমাধ্যমের সামনে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার আর্জি আন্দোলনকারী চিকিৎসকদের

Last Updated:
#কলকাতা:   অচলাবস্থার সমাপ্তি ও সাধারণ মানুষের দুর্ভোগের সমাপ্তি-প্রত্যেকেই চান, জানালেন এনআরএসের আন্দোলনকারী চিকিৎসকরা। মাননীয়া মুখ্যমন্ত্রীর সঙ্গে সংবাদমাধ্যমের সামনেই আলোচনায় বসার ডাক দিয়েছেন বিক্ষোভরত চিকিৎসকরা। জনস্বার্থে এই আলোচনার ব্যবস্থা করবেন মুখ্যমন্ত্রী ও এই আলোচনার মাধ্যমে চিকিৎসকদের নিরাপত্তা সহ প্রত্যেকটি ন্যায্য দাবি মেনে নেবে সরকার, এই মর্মেই আর্জি জানিয়েছেন চিকিৎসকরা ।
গতকাল সাংবাদিক বিবৃতিতে মুখ্যমন্ত্রী এনআরএস কাণ্ডে ইতিমধ্যেই সঠিক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার কিন্তু এই দাবি মানতে নারাজ চিকিৎসকমহল । এনআরএসের কোনও প্রতিনিধি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাননি অতএব তাঁদের দাবি মেনে নেওয়ার কোনও প্রশ্নই ওঠে না, জানিয়েছেন এনআরএসের প্রতিনিধিরা । সাধারণ মানুষের সমস্যার কথা ভেবে আজ আরও একবার মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার আর্জি জানিয়েছেন চিকিৎসকরা কিন্তু সেই আলোচনা বন্ধ দরজার পিছনে নয়, সেই আলোচনা হবে প্রকাশ্যে ও সংবাদমাধ্যমের সামনে ও তাঁদের দাবিগুলি খতিয়ে দেখে সঠিক ব্যবস্থা নিতে হবে রাজ্য সরকারকে, জানিয়েছেন এনআরএসের বিক্ষোভরত চিকিৎসকরা । সংবাদমাধ্যমের সামনে বৈঠক ছাড়াও এই বৈঠকে সব মেডিক্যালের প্রতিনিধিদের রাখতে হবে, এই শর্তও দিয়েছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
অচলাবস্থা কাটাতে সংবাদমাধ্যমের সামনে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার আর্জি আন্দোলনকারী চিকিৎসকদের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement