advertisement

থিমের দুর্গাপুজোয় এবার মিলছে ইন্টার্নশিপের সুযোগ, হাতে কলেমে কাজ শিখতে পারবেন নতুন শিল্পীরা

Last Updated:

থিমের দুর্গাপুজোয় এবার মিলছে ইন্টার্নশিপের সুযোগ, হাতে কলেমে কাজ শিখতে পারবেন নতুন শিল্পীরা

#কলকাতা: থিমের পুজোয় পাঠ শেষ করবেন গভর্মেন্ট আর্ট কলেজের তিন পড়ুয়া। ইন্টার্নশিপ সারবেন ঠাকুরপুকুরের এসবি পার্ক সর্বজনীন দুর্গোৎসবের কারখানা ঘরে। সে ঘরে এখন সেরামিকে নক্সা তোলার ব্যস্ততা। আসছে পুজোয় এই টালিতেই সাজবে দশভূজার মণ্ডপ।
থিমের পুজোয় কদর বেড়েছে নামী অনামী শিল্পীদের। তাঁদের বিষয় ভাবনাতেই বদলেছে দুর্গাপুজোর সাবেক আটপৌঢ়ে ধাঁচ। আজকের দুর্গাপুজো মানেই জমজমাট থিমের লড়াই। এবার সেই লড়াইয়ের ময়দানেই হাতেখড়ি হবে তিন তরুণ শিল্পীর। তিনজনই গভর্মেন্ট আর্ট কলেজের ফাইনাল ইয়ারের পড়ুয়া।
বিষয় সেরামিক। পুজো মণ্ডপ সাজাতে এবার সেরামিকেই ভরসা রাখছে ঠাকুরপুকুরের এসবি পার্ক সর্বজনীন দুর্গোৎসব কমিটি। মণ্ডপসজ্জার দায়িত্বে শিল্পী পার্থ দাশগুপ্ত। সেই কাজেই তাঁকে সহযোগিতা করবেন সৌভিক দাস, ওয়াঙ্কা ভট্টাচার্য, নিপা মজুমদার।
advertisement
advertisement
আরও পড়ুন 
এতদিন আর্ট কলেজ থেকে পাশ করা শিল্পীদেরই রমরমা ছিল থিমপুজোর বাজারে। কর্পোরেট কায়দায় ইন্টার্নশিপ? ভাবাই যায়নি। তরুণ শিল্পীদের কাজের সুযোগ দিতেই এই উদ্যোগ। জানালেন পুজো কমিটির সদস্যরা। এমন একটা লার্জ স্কেল প্র্যাকটিক্যাল প্র্যাকটিস তরুণ শিল্পীদের ভবিষ্যতের ভিত পোক্ত করবে, আশা শিল্পী পার্থ দাশগুপ্তর।
advertisement
আর্ট কলেজের দু-তিন বছরের বিভিন্ন কোর্সে মাসখানেকের ইন্টার্নশিপ করতে হয় হয় পড়ুয়াদের। এবার দুর্গাপুজোর প্রস্তুতি পর্বে সেই ইন্টার্নশিপই করবেন সৌভিক, ওয়াঙ্কারা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
থিমের দুর্গাপুজোয় এবার মিলছে ইন্টার্নশিপের সুযোগ, হাতে কলেমে কাজ শিখতে পারবেন নতুন শিল্পীরা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement