advertisement

‘‘দলের উপরে কেউ নয়...’’, শুভেন্দুকে বার্তা সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের

Last Updated:

উল্লেখ্য বৃহস্পতিবার রাতে বরাহনগরের একটি সভা থেকে সৌগত রায়ও বলেন, শুভেন্দু বিজেপিতে গেলে ওর মুখ দর্শন করব না।

#কলকাতা: শুভেন্দু ক্লোজড চ্যাপ্টার বলে বার্তা দিয়েছিলেন সাংসদ সৌগত রায়। এবার শুভেন্দু ইস্যুতে দলকেই মান্যতা দিলেন আর এক তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শুক্রবার তিনি জানান, "দলের উপরে কেউ নয়। জননেত্রীর জন্যে তৃণমূল কংগ্রেস অত্যন্ত পোক্ত জমির ওপর দাঁড়িয়ে আছে। দলই আসল।" উল্লেখ্য বৃহস্পতিবার রাতে বরাহনগরের একটি সভা থেকে সৌগত রায়ও বলেন, শুভেন্দু বিজেপিতে গেলে ওর মুখ দর্শন করব না।
তিন দিন আগের বৈঠক নিয়ে একদিকে শুভেন্দু অধিকারী যেমন অভিযোগের আঙুল তুলে ফের দেওয়াল তুলেছেন, তৃণমূলও এবার আলোচনা বন্ধ করতে চাইছে। এই অবস্থায় পড়ে থাকে আর একটাই প্রশ্ন, শুভেন্দু অধিকারী কি তবে সাংবাদিক বৈঠক করবেন? নিজের বক্তব্য তিনি জানাবেন। তবে শুভেন্দুর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, দাদার মন বোঝা খুব কঠিন। তবে সাংবাদিক সম্মেলন না করার সম্ভাবনা বেশি। তবে সাংবাদিক সম্মেলন করে  নিজস্ব বার্তা দিলে পরিষ্কার হবে কোন দলে যাবেন, কী হবে তাঁর রাজনৈতিক প্রস্থান, স্পষ্ট হয়ে যাবে সেখান থেকে। সেদিক থেকে ভাবলে আগামী রবিবার, ৬ ডিসেম্বর এক দীর্ঘ নাটকের হতে পারে রাজনীতির মঞ্চে। শুভেন্দু কি জার্সিবদলই করছেন? পোড়খাওয়া রাজনীতিবিদরাও বলছেন, দাবার দানের মতো, শেষ পর্যন্ত কিছুই বলা যায় না।
advertisement
advertisement
বেশ কয়েকমাস ধরেই দলের সঙ্গে দূরত্ব বাড়ছিল শুভেন্দু অধিকারীর। হাজির থাকছিলেন না মন্ত্রিসভার বৈঠকেও। অরাজনৈতিক সভা করতেও দেখা যায় তাঁকে। তবে দুই তরফে কিছু সম্ভাবনা জিইয়ে রাখা হয়েছিল। শুভেন্দু কখনও তৃণমূল সুপ্রিমোর নাম করে একটিও বাঁকা মন্তব্য করেনি। তৃণমূলও তাঁকে বহিস্কারের পথে যায়নি। বরং তাঁর গুরুত্ব যে অসীম বারবার প্রমাণিত হয়েছে সমঝোতার চেষ্টায়। কিন্তু তাল কাটে বুধবার। ডিসেম্বরের প্রথম সন্ধেয় শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বৈঠকে হাজির ছিলেন সৌগত রায়, ভোটকুশলী প্রশান্তকিশোর, সুদীপ বন্দ্যোপাধ্যায়রা। তৃণমূল সূত্রে বলা হয়েছিল, এই বৈঠক হয় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। শুভেন্দু নিজের সব সুবিধে অসুবিধের কথা বলেন। তৃণমূল সংবাদমাধ্যমে জানিয়ে দেয়, সব পক্ষ একটা সাধারণ জায়গায় এসেছে, দ্রুত সমস্যার সমাধান হবে। আপাতত সব সমস্যা মিটে গিয়েছে।এই তৎপরতা ভালোভাবে নেয়নি শুভেন্দু। পরদিনই তিনি‌ নাকি বার্তা দেন, যৌথ সাংবাদিক বৈঠক হওয়ার কথা ছিল। সেই কথা না রাখায় আর কাজ করা সম্ভব নয়। এদিকে তৃণমূলও চায় না শুভেন্দু নিয়ে আর জলঘোলা চলুক। এদিন সৌগত রায় জানিয়েছেন, আলোচনার আর জায়গা নেই। শুভেন্দু অধিকারীর অবস্থান শুভেন্দুই জানাবেন।
advertisement
আবীর ঘোষাল
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
‘‘দলের উপরে কেউ নয়...’’, শুভেন্দুকে বার্তা সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement