advertisement

New Town High rise Building: নিউ টাউনে ফ্ল্যাটের নীচে কী ভয়ঙ্কর দৃশ্য! ওটা কী পড়ে? সামনে যেতেই আঁতকে উঠল সকলে

Last Updated:

New Town High rise Building: পুলিশের কাছে খবর আসে, যাত্রাগাছি জৈব হাটের উল্টোদিকে একটি পরিত্যক্ত বহুতলের নীচে এক যুবকের মৃতদেহ পড়ে রয়েছে।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
কলকাতা: নিউটাউনে পরিত্যক্ত বহুতলের নীচে যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন। ঘটনাস্থলে ইকোপার্ক থানা এবং টেকনো সিটি থানার পুলিশ। খবর পেয়ে আসে বিধাননগর পুলিশের উচ্চ পদস্থ অফিসাররা।
বুধবার সকালে স্থানীয় সূত্র মারফত ইকোপার্ক থানার পুলিশের কাছে খবর আসে, যাত্রাগাছি জৈব হাটের উল্টোদিকে একটি পরিত্যক্ত বহুতলের নীচে এক যুবকের মৃতদেহ পড়ে রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় ইকোপার্ক থানা এবং টেকনো সিটি থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।
advertisement
advertisement
যদিও মৃত যুবকের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি। নাম পরিচয় জানার পাশাপাশি যুবকের মৃত্যুর কারণ ক্ষতিয়ে দেখা হচ্ছে ইকো পার্ক থানার পুলিশের পক্ষ থেকে। মৃত যুবকের কাছে কোনও ডকুমেন্টস পাওয়া যাইনি।
পরিত্যক্ত বহুতলের চারপাশে কোন পাঁচিল নেই। যার জন্য যে কেউ ওই পরিত্যক্ত বহু তলে ঢুকে পড়ে। মৃতদেহ উদ্ধার ঘিরে প্রশ্ন উঠছে বাইরে থেকে ওই যুবককে মেরে ফেলে দিয়ে যাওয়া হয়েছে নাকি বহু তল আবাসনের উপর থেকে পড়ে মৃত্যু হয়েছে, তদন্ত করছে ইকো পার্ক থানার পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
New Town High rise Building: নিউ টাউনে ফ্ল্যাটের নীচে কী ভয়ঙ্কর দৃশ্য! ওটা কী পড়ে? সামনে যেতেই আঁতকে উঠল সকলে
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement