advertisement

দমদম স্টেশনে ঢোকার আগে আর দাঁড়াবে না ট্রেন, এল নতুন প্রযুক্তি

Last Updated:

ট্রেনে বসে সিগন্যালে আটকে হা-পিত্যেশ। রেলের ডেইলি প্যাসেঞ্জারদের কাছে এটা রোজকার ঘটনা। দমদম জংশনে সিগনালিং এ আটকে থেকে ধৈর্যচ্যুতি হওয়ার উপক্রম। ভোগান্তি কমাতে কম চেষ্টা হয়নি। কিন্তু অবস্থার পরিবর্তন হয়নি তেমন ৷ জমি না মেলায় বাতিল হয়েছিল উড়ালপুলের পরিকল্পনা।

#কলকাতা: ট্রেনে বসে সিগন্যালে আটকে হা-পিত্যেশ। রেলের ডেইলি প্যাসেঞ্জারদের কাছে এটা রোজকার ঘটনা। দমদম জংশনে সিগনালিং এ আটকে থেকে ধৈর্যচ্যুতি হওয়ার উপক্রম। ভোগান্তি কমাতে কম চেষ্টা হয়নি। কিন্তু অবস্থার পরিবর্তন হয়নি তেমন ৷ জমি না মেলায় বাতিল হয়েছিল উড়ালপুলের পরিকল্পনা।
শেষ বিকল্প হিসাবে এবার এল নয়া প্রযুক্তি ৷ দমদম জংশনে বদল হচ্ছে রুট ৷ ৩ মিনিটের পরিবর্তে ট্রেন দাঁড়াবে মাত্র ৫০ সেকেন্ড। রুট রিলে ইন্টারকলিং সিস্টেমে আনা হবে বদল ৷ লোকাল থেকে এক্সপ্রেস, গাড়ির ভিড়ে রেল লাইনে ট্রাফিক জ্যাম রোজের ঘটনা ৷ রেলের দাবি, নতুন এই সিস্টেমে এই সমস্যার সমাধান হবে ৷
advertisement
advertisement
ট্রেন যাতায়াতে উড়ালপুলের পরিকল্পনা হয়েছিল প্রথমে ৷ এই পরিকল্পনা কার্যকরী হলে বনগাঁ শাখার আপ ও ডাউন ট্রেন উড়ালপুলের ওপর দিয়ে যেত ৷ দমদম স্টেশনে ঢোকার প্রয়োজন হত না ৷ তবে জমি না মেলায় অভাবে বাতিল হয় পরিকল্পনা ৷
advertisement
নতুন এই প্রযুক্তিতে টেবল পাতা হবে লাইনের নীচে ৷ এই প্রযুক্তি কার্যকর হয়ে গেলে সর্বাধিক মাত্র ৫০ সেকেন্ড সিগল্যালে আটকাতে পারে ট্রেন ৷ রেল সূত্রে খবর, জুলাই মাস থেকেই শুরু হবে এি কাজ ৷ এখন টেন্ডার প্রক্রিয়া চলছে ৷ কাজ শুরু হলে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে ৷ নতুন ব্যবস্থাতে দুর্ভোগ পুরোপুরি না কমলেও অনেকটাই কমবে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
দমদম স্টেশনে ঢোকার আগে আর দাঁড়াবে না ট্রেন, এল নতুন প্রযুক্তি
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement