advertisement

কলকাতা মেয়র পদে নির্বাচন, সংখ্যার নিরিখে জয় নিশ্চিত ফিরহাদ হাকিমের

Last Updated:
#কলকাতা:  মেয়র পদে নির্বাচন সোমবার ৷ তৃণমূলের মেয়র পদপ্রার্থী ফিরহাদ হাকিম ও বিজেপির মেয়র পদপ্রার্থী মীনাদেবী পুরোহিত ৷ দুপুর ১টা থেকে শুরু হবে ভোটগ্রহণ ৷ চলবে বেলা আড়াইটে পর্যন্ত ৷ সংখ্যার নিরিখে মেয়র পদে ফিরহাদ হাকিমের জয় নিশ্চিত ৷ কলকাতা পুরসভায় মোট ওয়ার্ড ১৪৪টি ৷ ১২২ জন কাউন্সিলরই তৃণমূলের ৷  পুরসভায় বিজেপির আসন ৫টি, বামেদের ১৪টি ও কংগ্রেসের আসন ২টি ৷ এর ভিত্তিতে বিচার করলে মেয়রের পদে বসা ফিরহাদ হাকিমের শুধুমাত্র সময়ের অপেক্ষা ৷
তবে এরইমধ্যে প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে ফোন করেন ফিরহাদ হাকিম ৷ মেয়র পদে নির্বাচনের আগেই এই ফোন ৷ পুরসভায় যাতে শোভন চট্টোপাধ্যায় উপস্থিত থাকেন, সেই অনুরোধ জানিয়েই এই ফোন ৷ তিনি হাজির থাকবেন, ফিরহাদ হাকিমকে আশ্বস্ত করেছেন শোভনবাবু ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
কলকাতা মেয়র পদে নির্বাচন, সংখ্যার নিরিখে জয় নিশ্চিত ফিরহাদ হাকিমের
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement