advertisement

গঙ্গায় জাদুকর তলিয়ে নিখোঁজ ঘটনায় নয়া তথ্য, ছিল না পর্যাপ্ত অনুমতি

Last Updated:
#কলকাতা: গঙ্গায় জাদু দেখাতে গিয়ে তলিয়ে গেলেন জাদুকর। হাত-পা বেঁধে ম্যাজিক দেখাতে গিয়ে ভ্যানিশ ম্যাজিশিয়ান ম্যানড্রেক। দীর্ঘক্ষণ তল্লাশির পরেও মেলেনি খোঁজ। ঘটনা তলিয়ে দেখতেই সামনে নয়া তথ্য ৷ ছিল না পর্যাপ্ত অনুমতি ৷
পুলিশকে না জানিয়ে সময়ের আগেই ম্যাজিক শুরু ম্যানড্রেকের ৷ দেড়টায় ম্যাজিক শুরুর অনুমতি ছিল ৷ কিন্তু ক্রেন আনার অনুমতি ছিল না ৷ অনুমতি ছাড়া কীভাবে ক্রেন ব্যবহার? উঠছে প্রশ্ন ৷ হাওড়া ব্রিজের সিসিটিভি ফুটেজ দেখছে পুলিশ ৷
সোনারপুরের বাসিন্দা চঞ্চল লাহিড়ি। পেশা - ম্যাজিক দেখানো। ম্যানড্রেক নামেওই তিনি পরিচিত। রবিবার, সেই জাদুকর ম্যানড্রেকই জাদু দেখাতে গিয়ে গঙ্গায় তলিয়ে নিখোঁজ। রবিবার সকালে জাদুকর চঞ্চল লাহিড়ি মিলেনিয়াম পার্ক থেকে লঞ্চে করে মাঝগঙ্গায় যান। সেখানেই শুরু হয় প্রস্তুতি। এ এক এমন ম্যাজিক যার পরতে পরতে প্রাণের ঝুঁকি। শিকল দিয়ে বাঁধা হয় ম্যাজিশিয়ানের হাত-পা।
advertisement
advertisement
হাত-পা বাঁধা অবস্থায় ক্রেনে করে জাদুকর চঞ্চল লাহিড়িকে ফেলা হয় মাঝগঙ্গায়। শিকলের বাঁধন ছাড়িয়ে তাঁর উঠে আসার কথা ছিল। সেটাই ম্যাজিক। কিন্তু, এই ম্যাজিক দেখাতে গিয়েই এ দিন গঙ্গায় ভ্যানিশ ম্যাজিশিয়ান। হাত-পা বাঁধা অবস্থায় গঙ্গায় নামেন। কিন্তু, আর ওঠেননি।
অনেকক্ষণ পরেও জাদুকর চঞ্চল লাহিড়ি গঙ্গা থেকে না ওঠায় তাঁর সহযোগীরা নর্থ পোর্ট থানায় খবর দেন। সেখান থেকে খবর যায় রিভার ট্রাফিক পুলিশের কাছে। শুরু হয় জাদুকরের খোঁজে গঙ্গায় তল্লাশি।
advertisement
রবিবার সন্ধে পর্যন্ত গঙ্গায় তল্লাশি চলে। কিন্তু, জাদুকরের হদিশ মেলেনি। যাতে এমন প্রাণের ঝুঁকি, সেই ম্যাজিক দেখানোর জন্য উপযুক্ত সুরক্ষার ব্যবস্থা কি ছিল, এ নিয়ে জাদুকর চঞ্চল লাহিড়ির সহযোগীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
গঙ্গায় জাদুকর তলিয়ে নিখোঁজ ঘটনায় নয়া তথ্য, ছিল না পর্যাপ্ত অনুমতি
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement