advertisement

Sandip Ghosh appointment controversy: বিতর্কিত সন্দীপ ঘোষকে নিয়ে ন্যাশনাল মেডিক্যালেও আপত্তি! গেট পাহারায় পড়ুয়ারা, ঘরে তালা

Last Updated:

বিক্ষোভকারী জুনিয়র চিকিৎসক এবং মেডিক্যাল পড়ুয়াদের চাপের মুখে পড়ে আর জি কর কাণ্ডের জেরে এ দিন হাসপাতালের অধ্যক্ষ হিসেবে পদত্যাগ করেন সন্দীপ ঘোষ৷

সন্দীপ ঘোষের (ডানদিকে) প্রবেশ আটকাতে ন্যাাশনাল মেডিক্যালের গেটে পাহারায় পড়ুয়ারা৷
সন্দীপ ঘোষের (ডানদিকে) প্রবেশ আটকাতে ন্যাাশনাল মেডিক্যালের গেটে পাহারায় পড়ুয়ারা৷
কলকাতা: আর জি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের পদত্যাগী অধ্যক্ষকে ন্যাশনাল মেডিক্যাল কলেজে হাসপাতালে নিযুক্ত করেছিল স্বাস্থ্য দফতর৷ কিন্তু বিতর্কিত এই চিকিৎসক আধিকারিককে প্রিন্সিপাল পদে মানতে নারাজ ন্যাশনাল মেডিক্যালের পড়ুয়া এবং জুনিয়র চিকিৎসকরাও৷
সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিক্যালের অধ্যক্ষ পদে নিয়োগের বিরোধিতা করে এ দিন সন্ধের পর থেকেই নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে ন্যাশনাল মেডিক্যাল কলেজে৷ সন্দীপু ঘোষের হাসপাতালে প্রবেশ আটকাতে গেটে পাহারাও দিতে শুরু করেছেন পড়ুয়ারা৷ এমন কি, অধ্যক্ষের ঘরেও তালা ঝুলিয়ে দিয়েছেন তাঁরা৷
advertisement
advertisement
বিক্ষোভকারী জুনিয়র চিকিৎসক এবং মেডিক্যাল পড়ুয়াদের চাপের মুখে পড়ে আর জি কর কাণ্ডের জেরে এ দিন হাসপাতালের অধ্যক্ষ হিসেবে পদত্যাগ করেন সন্দীপ ঘোষ৷ পাশাপাশি চাকরি থেকেও ইস্তফা দেন তিনি৷ যদিও চাকরি থেকে সন্দীপ ঘোষের ইস্তফা যে গ্রহণ করা হবে না, এ দিন সোদপুরে নির্যাতিতার বাড়িতে গিয়ে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এর পরেই সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদে নিযুক্ত করে স্বাস্থ্য দফতর৷
advertisement
আর জি কর কাণ্ডের জেরে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা অবশ্য জানিয়ে দিয়েছেন, কোনও ভাবেই সন্দীপ ঘোষের নতুন নিয়োগও মেনে নেবেন না তাঁরা৷ আর জি করের পদত্যাগী অধ্যক্ষকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলেও দাবি করেছেন তাঁরা৷ যদিও এ দিন পদত্যাগ করে সন্দীপ ঘোষ পাল্টা অভিযোগ করেছিলেন, আর জি কর হাসপাতালে বিভিন্ন ধরনের দুর্নীতি আটকানোর কারণেই রোষের মুখে পড়তে হল তাঁকে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sandip Ghosh appointment controversy: বিতর্কিত সন্দীপ ঘোষকে নিয়ে ন্যাশনাল মেডিক্যালেও আপত্তি! গেট পাহারায় পড়ুয়ারা, ঘরে তালা
Next Article
advertisement
Roopa Ganguly Nomination: রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
  • তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে তীব্র উত্তেজনা

  • প্রথমে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, এরপর তা গড়ায় স্লোগান যুদ্ধে

  • পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement