advertisement

নারদ মামলা: ‘স্যামুয়েল খারাপ লোক হলেও তা টাকা নেওয়ার ছাড়পত্র হতে পারে না’, মন্তব্য প্রধান বিচারপতির

Last Updated:

নারদ মামলা নিয়ে ফের প্রশ্নের মুখে রাজ্য ৷ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে নারদ স্টিং কাণ্ডের জনস্বার্থ মামলায় এদিন ফের প্রধান বিচারপতির প্রশ্নের মুখে রাজ্যের ভূমিকা ৷

#কলকাতা: নারদ মামলা নিয়ে ফের প্রশ্নের মুখে রাজ্য ৷ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে নারদ স্টিং কাণ্ডের জনস্বার্থ মামলায় এদিন ফের প্রধান বিচারপতির প্রশ্নের মুখে রাজ্যের ভূমিকা ৷ নারদ মামলায় ভিডিও ফুটেজেই গুরুত্ব দিচ্ছে আদালত ৷ একইসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করে এদিন আদালত জানিয়ে দেয়, স্যামুয়েল খারাপ লোক হলেও তা কখনই টাকা নেওয়ার কারণ হতে পারে না ৷
নারদ মামলায় রাজ্য বারবার নারদ কর্তা ম্যাথু স্যামুয়েলের উদ্দেশ্য ও চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছে ৷ ভিডিও ফুটেজে দেখানো দৃশ্যের আসল সত্য জানার বদলে ম্যাথু স্যামুয়েলের টাকার উৎস ও কোন কোন রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, সেই তথ্যই বার বার কোর্টকে জানাতে উদগ্রীব হয়েছে অ্যাডভোকেট জেনারেল জয়ন্ত মিত্র ৷ এদিনের শুনানিতে সেই বক্তব্য খারিজ করে প্রধান বিচারপতি নিশীতা মাত্রের মন্তব্য, ‘স্যামুয়েল খারাপ মানুষ হতেই পারেন কিন্তু এভাবে টাকা নেওয়ার ছাড়পত্র কাউকে দেওয়া হয়নি ৷ এই মুহূর্তে স্যামুয়েল নিয়ে ভাবছি না ৷ আমরা দেখব, ভিডিওয় কী দেখাচ্ছে ৷’
advertisement
একইসঙ্গে এদিন আবারও ভিডিও ফুটেজের সত্যতা জানতে স্বাধীন সংস্থা দিয়ে তদন্ত করানোর কথা বলল আদালত ৷ গত ৫ জানুয়ারি শুনানি চলাকালীন অ্যাডভোকেট জেনারেলের মন্তব্য করেন,‘স্টিংয়ে দেখানো লেনদেন অসম্পূর্ণ ৷ স্টিংয়ে দেখানো লেনদেন গ্রেফতারযোগ্য অপরাধ কিনা ৷ সেই বিচার আগে করুক আদালত ৷ নারদকাণ্ডে গ্রেফতারযোগ্য অপরাধ হলে, আদালত যেকোনও সংস্থাকে দিয়ে তদন্ত করাতে পারে ৷’ এই শুনানি পর্বের পর আরও একবার ঘুরপথে নারদ স্টিং ফুটেজের সত্যতা নিয়ে প্রশ্ন ওঠে ৷ সেসময় রাজ্য পুলিশের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ প্রকাশ করে কোর্ট স্বাধীন তদন্তকারী সংস্থা দিয়ে তদন্ত চালানোর ইচ্ছা প্রকাশ করে ৷
advertisement
advertisement
বিচারপতি নিশীতা মাত্রে বলেন, ‘নারদ ফুটেজে দেখে কেন স্বতঃস্ফূর্ত পদক্ষেপ নেয়নি পুলিশ? ফুটেজ দেখে পুলিশ রিপোর্ট দিতে পারত আদালতে ৷ কিন্তু পুলিশ তা করেনি ৷’ এতেই অস্থায়ী বিচারপতি নিশীতা মাত্রের প্রশ্ন, তাহলে নিরপেক্ষ তদন্ত করবে কে? অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত করতে হলে নিরপেক্ষ সংস্থা দরকার ৷ রাজ্য পুলিশের পক্ষে এ দায়িত্ব নেওয়া সম্ভব নয় ৷’ এদিন আবারও রাজ্যকে প্রধান বিচারপতি নিশীতা মাত্রে প্রশ্ন করেন, ‘নারদকাণ্ড নিয়ে তদন্ত করার কথা বলেছে রাজ্যই ৷ আদালতও সেই কথাই বলছে ৷ রাজ্যের কোনও সংস্থা তদন্ত করতে পারলে, কোনও স্বাধীন সংস্থা তদন্ত করলে ভুল কী?’
advertisement
এতেই স্পষ্ট স্টিংকাণ্ডে টাকা দেওয়া-নেওয়ার ফুটেজের আসল রহস্য জানতেই উদগ্রীব এবং সচেষ্ট আদালত ৷
২০১৫ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক মহলে ঝড় তোলে নারদ ডট কমের প্রকাশিত ৫৭ ঘণ্টার ফুটেজ ৷ তাতে বিভিন্ন নেতা ও মন্ত্রীদের যে টাকা আদানপ্রদানের ফুটেজ দেখা যায় ৷ দক্ষিণের সংবাদ সংস্থা নারদ ডট কম দাবি করেন, এই ভিডিও একদম খাঁটি ৷ ২০১৪ সালে লোকসভা নির্বাচনের আগে এই স্টিং অপারেশনটি তারা করেছিলেন বলে দাবি করেন সংস্থার কর্ণধার ম্যাথু স্যামুয়েল ৷
advertisement
প্রথম থেকেই এই স্টিংকাণ্ডকে বিরোধীদের ষড়যন্ত্র বলে অভিযোগ করে আসছে শাসক দল ৷ গত মার্চ ১৪, নির্বাচনের প্রথম দফার বিজ্ঞপ্তি জারির দিন বিজেপি পার্টি অফিসে শাসক দল তৃণমূলের ১১ জন শীর্ষ নেতা- নেত্রীদের ঘুষ নেওয়ার বিস্ফোরক ক্লিপটি দেখানোর পর উত্তপ্ত হয়ে ওঠে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহল ৷ এই ক্লিপ নিয়েই ভোটের আগে তৈরি হয় প্রবল বিতর্ক ৷ শাসক দলের বিরুদ্ধে একযোগে আক্রমণ শানান বিরোধীরা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
নারদ মামলা: ‘স্যামুয়েল খারাপ লোক হলেও তা টাকা নেওয়ার ছাড়পত্র হতে পারে না’, মন্তব্য প্রধান বিচারপতির
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement