advertisement

Suvendu Adhikari: ‘পুলিশের জলকামানের জল শেষ, টিয়ার গ্যাস শেষ...!’ বিস্ফোরক শুভেন্দু অধিকারী

Last Updated:

শুভেন্দু অধিকারী এদিন বলেন, ‘‘যেভাবে আমাদের ডাক্তার বোনের উপর অত্যাচার হয়েছে, তার বিরুদ্ধে সাধারণ মানুষের সফল কার্যক্রম। কিন্তু, পুলিশের উস্কানি ছিল। প্রচুর মানুষকে মারধর করেছে।’’

বিস্ফোরক শুভেন্দু অধিকারী
বিস্ফোরক শুভেন্দু অধিকারী
কলকাতা: আরজি কর কাণ্ডের প্রতিবাদে আজ, মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ ছাত্রসমাজ, যাকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় শহর কলকাতা ও হাওড়ার বেশ কিছু এলাকা। নবান্ন অভিযান ঘিরে এদিন উত্তেজনা হয় সাঁতরাগাছিতে ৷ ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন আন্দোলনকারীরা ৷ ব্যারিকেডের উপর উঠে স্লোগান চলে আন্দোলনকারীদের ৷ ব্যারিকেডের একাংশ ভাঙেন আন্দোলনকারীরা ৷ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাসও ছোড়ে পুলিশ ৷ মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। তাদের বাইরে থেকে সমর্থন জানানোর কথা আগেই বলেছিলেন বিজেপি নেতা শুভেন্দু। এ বার সরাসরি আইনি সাহায্যের কথাও জানালেন তিনি। একই সঙ্গে মঙ্গলবার শুভেন্দু বলেছেন, যদি আন্দোলনকারীদের মারধর করা হয়, তবে তিনি পথে নামবেন। দরকার হলে অবরোধ করবেন। অবিলম্বে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করে নির্বাচনের দাবির পক্ষে জোর সওয়াল করলেন শুভেন্দু অধিকারী।
শুভেন্দু অধিকারী এদিন বলেন, ‘‘যেভাবে আমাদের ডাক্তার বোনের উপর অত্যাচার হয়েছে, তার বিরুদ্ধে সাধারণ মানুষের সফল কার্যক্রম। কিন্তু, পুলিশের উস্কানি ছিল। প্রচুর মানুষকে মারধর করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে অসহায় করে দিয়েছেন। জল কামানের জল শেষ, কাঁদানে গ্যাসের গ্যাস শেষ। পুলিশকে বলব, হেস্টিংস, এমজি রোডে  যেভাবে লাঠি চার্জ করছেন, তা বন্ধ করুন।’’
advertisement
advertisement
তিনি আরও বলেন, ‘‘সাঁতরাগাছিতে সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছিলেন। আমি ফোন করে তাঁদের শান্ত থাকার কথা বলেছি। হাওড়া ময়দানে পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ শুরু হয়েছে। আপনাদের কন্টেনার ভেঙে দিয়েছে। ব্রিজ টপকালে নবান্ন। পুলিশকে বলব, মারধর করা বন্ধ করুন। রাজ্যে রাষ্ট্রপতি শাসনের মাধ্যমে নির্বাচন হোক এবং সরকার পরিবর্তন হোক। এটাই আমরা চাই।’’
advertisement
শুভেন্দুর মতে, ‘‘এই কর্মসূচি মানুষের। ছাত্র সমাজ চেয়েছিল মিছিলে যাতে কোনও রাজনৈতিক নেতা না-থাকেন, সেটা আমরা করেছি। আমরা না-থেকেও সমর্থন করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করুন। রাজ্যপালকে বলব, আপনি রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করুন। সরকারের বিরুদ্ধে অসহযোগ করুন। বিদ্যুতের বিল-সহ কিছু দেবেন না। আমি নিজেও অসহযোগের আহ্বান করব। যাঁরা আহত হয়েছেন, তাঁদের চিকিৎসার ব্যবস্থা করছি।’’
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari: ‘পুলিশের জলকামানের জল শেষ, টিয়ার গ্যাস শেষ...!’ বিস্ফোরক শুভেন্দু অধিকারী
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement