Kasba Hotel Death: ঘরে পড়ে যুবকের নগ্ন দেহ, মাঝরাতে উধাও মহিলা সহ দুই সঙ্গী! কসবার হোটেলে রহস্য
- Reported by:Amit Sarkar
- news18 bangla
- Published by:Debamoy Ghosh
Last Updated:
যুবকের সঙ্গী এই দুই পুরুষ এবং মহিলার উপরেই প্রাথমিক ভাবে সন্দেহ পুলিশের৷
কসবার হোটেলে যুবকের রহস্যমৃত্যু৷ ঘর থেকে উদ্ধার হল যুবকের দেহ৷ মৃত যুবকের নাম আদর্শ লোসালালকা (৩৩)৷ মৃত যুবক বীরভূমের দুবরাজপুরের বাসিন্দা৷
পুলিশ সূত্রে প্রাথমিক খবর, মৃত যুবকের মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে৷ তাঁর পরনেও কোনও পোশাক ছিল না৷ মৃত যুবকের নাক থেকে রক্তক্ষরণও হয়েছে৷ ফলে যুবককে খুন করা হয়েছে বলেই সন্দেহ পুলিশের৷ এই ঘটনায় যুবকের সঙ্গী এক পুরুষ এবং মহিলার ভূমিকাতেও রহস্য তৈরি হয়েছে৷
জানা গিয়েছে, গতকাল রাত সাড়ে নটা নাগাদ কসবার ওই হোটেলে চেক ইন করেন দু জন পুরুষ এবং একজন মহিলা৷ অ্যাপের মাধ্যমে হোটেলের ঘর বুক করেন তাঁরা৷ এর পর রাত আড়াইটে নাগাদ মৃত যুবকের সঙ্গী ওই যুবক এবং মহিলা হোটেল থেকে বেরিয়ে যান৷
advertisement
advertisement
সকাল থেকে হোটেলের ওই ঘরে দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও কারও সাডা় না পেয়ে শেষে দরজা ভেঙে ওই যুবকের দেহ উদ্ধার হয়৷ সূত্রের খবর, ঘরের ভিতরে মুখ থুবড়ে পড়েছিলেন ওই যুবক৷ তাঁর মাথায় একাধিক আঘাতের চিহ্নও ছিল৷
যুবকের সঙ্গী এই দুই পুরুষ এবং মহিলার উপরেই প্রাথমিক ভাবে সন্দেহ পুলিশের৷ তিন জনই নথি হিসেবে নিজেদের আধার কার্ড হোটেলে জমা দিয়েছিলেন৷ সেই নথিতে থাকা মোবাইল নম্বর এবং অন্যান্য তথ্যের ভিত্তিতেই ওই দু জনের খোঁজ শুরু করেছে পুলিশ৷ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছেন লালবাজারের হোমিসাইড শাখার অফিসাররা, নিয়ে আসা হয়েছে পুলিশ কুকুরও৷ ঘটনাস্থলে পৌঁছেছেন কলকাতা পুলিশের জয়েন্ট সিপি রূপেশ কুমার৷ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ৷
advertisement
সহ প্রতিবেদন- সুস্মিতা মণ্ডল
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 22, 2025 6:22 PM IST










