advertisement

Mukul Roy: অবস্থা ভাল নয় মুকুল রায়ের! বাড়ির ঘটনাতেই হল বড় ক্ষতি, আশঙ্কায় চিকিৎসকরা!

Last Updated:

Mukul Roy: বুধবার রাতেই তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে মুকুল রায়কে৷ ঘরের মেঝেতে পড়ে গিয়ে চোট পান কৃষ্ণনগরের প্রবীণ বিধায়ক।

আশঙ্কাজনক মুকুল রায়
আশঙ্কাজনক মুকুল রায়
কলকাতা: মুকুল রায়ের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। কলকাতার বাইপাস সংলগ্ন একটি হাসপাতালের নন ইনভেসিভ ভেন্টিলেশনে রাখা হয়েছে তাঁকে। হাসপাতাল সূত্রে খবর, সাব ডিউরাল হেমাটোমা বা মাথার ভেতরে রক্তক্ষরণ হয়ে রক্ত জমাট বেঁধেছে মুকুলবাবুর।
বুধবার রাতেই তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে মুকুল রায়কে৷ ঘরের মেঝেতে পড়ে গিয়ে চোট পান কৃষ্ণনগরের প্রবীণ বিধায়ক। প্রথমে তাঁকে ভর্তি করা হয় কল্যাণী হাসপাতালে। এরপরে সল্টলেক সংলগ্ন বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।
advertisement
advertisement
বুধবার রাতে হাসপাতালে ভর্তি করার পর সিটি স্ক্যান করা হয় তাঁর। চিকিৎসায় মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়েছে। বোর্ডে রয়েছেন ইন্টারনাল মেডিসিন, নিউরোলজিস্ট, অর্থোপেডিক এবং একজন কার্ডিওলজিস্ট। বেশ কয়েকটি রক্ত পরীক্ষা করা হবে তাঁর। সেই রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেবেন বোর্ডের চিকিৎসকেরা।
২০২১ সালে স্ত্রীর মৃত্যুর পর,শারীরিক অসুস্থতা বাড়তে থাকে মুকুল রায়ের। গত এপ্রিল মাসে কলকাতায় ব্যক্তিগত কাজে আসার পথে একবার অসুস্থ হয়ে পড়েন তিনি। সেইসময় তাকে হাসপাতালে ভর্তি করেন তাঁর গাড়ির ড্রাইভার।
advertisement
২০২১-এর বিধানসভা নির্বাচনে বিজেপি-র টিকিটে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে জয়ী হন মুকুল৷ ভোটে জেতার পরেই অবশ্য পুরনো দল তৃণমূলে ফিরে আসেন তিনি৷ তবে তৃণমূলে ফিরলেও শারীরিক সমস্যার কারণে সেভাবে আর সক্রিয় হতে পারেননি একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন এই নেতা৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mukul Roy: অবস্থা ভাল নয় মুকুল রায়ের! বাড়ির ঘটনাতেই হল বড় ক্ষতি, আশঙ্কায় চিকিৎসকরা!
Next Article
advertisement
Bhuvneshwar Kumar: ২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
  • ২০০ উইকেট ভুবনেশ্বর কুমারের

  • আইপিএলের প্রথম পেসার হিসাবে ২০০ উইকেট নিলেন ভুবনেশ্বর

  • এই নজির আর কোনও ফাস্ট বোলারের নেই

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement