advertisement

Mother Dairy to be renamed as Bangla Dairy: ধারের নাম পছন্দ নয় মমতার, নতুন পরিচয় পাচ্ছে মাদার ডেয়ারি

Last Updated:

১৯৭৮ সালে পথ চলা শুরু হয় মাদার ডেয়ারির৷ প্রথমে এই সংস্থার দেখভালের দায়িত্বে ছিল ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড (Mother Dairy to be renamed as Bangla Dairy)৷

#কলকাতা: সরকারি দুধ উৎপাদনকারী সংস্থা মাদার ডেয়ারির নাম বদলে হচ্ছে বাংলা ডেয়ারি৷ এ দিন নবান্নে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যেহেতু মাদার ডেয়ারি নামে সর্বভারতীয় ক্ষেত্রে পৃথক একটি সংস্থা রয়েছে, তাই বাংলার মাদার ডেয়ারির নাম বদলাতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী৷
মমতা বন্দ্যোপাধ্যায় জানান, মাদার ডেয়ারির নাম বদলের জন্য অনেক দিন ধরেই তিনি প্রাণী সম্পদ বিকাশ দফতরকে বলছিলেন৷ এ দিন প্রশাসনিক বৈঠকে বিষয়টি চূড়ান্ত হয়েছে৷ মুখ্যমন্ত্রী বলেন, 'মাদার ডেয়ারি নামে তো আলাদা একটি সংস্থা রয়েছে৷ বাংলার গরুরা দুধ দেয়, বাংলার চাষিরা দুধ উৎপাদন করে, তাহলে বাংলার সঙ্গে সম্পর্কযুক্ত নাম কেন ব্যবহার করব না? মাদার ডেয়ারির নাম তাই বাংলা ডেয়ারি হচ্ছে৷ মুখ্যসচিবকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপে নির্দেশ দেওয়া হয়েছে৷'
advertisement
মুখ্যমন্ত্রী আরও বলেন, 'মাদার নামে আমার কোনও আপত্তি নেই৷ বাংলার নিজস্ব সংস্থা নিজের নামে কেন উৎপাদন করবে না? আমি বাইরে থেকে নাম ধার করব কেন? আমি তাহলে ডিম, চাল, মাছের কেন উৎপাদন করতে চাইছি! নিজের পায়ে তো দাঁড়াতে হবে৷বাংলা ডেয়ারি নামে খুব ভাল দুধ, দই, আইসক্রিম পাওয়া যাবে৷'
advertisement
১৯৭৮ সালে পথ চলা শুরু হয় মাদার ডেয়ারির৷ প্রথমে এই সংস্থার দেখভালের দায়িত্বে ছিল ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড৷ কিন্তু ১৯৮২ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ঘোষণা করেন, পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলের দুধ উৎপাদনকারীরাই মাদার ডেয়ারিতে দুধ সরবরাহ করবেন৷ ১৯৯৬ সালে রাজ্য সরকার মাদার ডেয়ারিকে অধিগ্রহণ করে৷
advertisement
বর্তমানে দুধ ছাড়াও দই, পনির, ঘি, পানীয় জলের মতো বিভিন্ন পণ্য উৎপাদন করে মাদার ডেয়ারি৷ এবার বাংলা ডেয়ারি ব্র্যান্ডেই সংস্থাকে নতুন মোড়কে হাজির করে মাদার ডেয়ারির আরও শ্রীবৃদ্ধি চান মুখ্যমন্ত্রী৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mother Dairy to be renamed as Bangla Dairy: ধারের নাম পছন্দ নয় মমতার, নতুন পরিচয় পাচ্ছে মাদার ডেয়ারি
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement