advertisement

নজরে সারদা মামলা, রহস্যজনক ৬ ট্রাঙ্ক ভর্তি নথি জমা পড়ল সিবিআই অফিসে

Last Updated:

সিবিআই সূত্রের খবর, সারদার জমি ও জমির লেনদেন সংক্রান্ত এই নথিগুলি খতিয়ে দেখা হবে৷ আরও নথি আছে কিনা, তা নিয়েও জিজ্ঞাসাবাদ করা হবে৷ কাদের নামে জমি, তা খতিয়ে দেখছে পুলিশ৷ সারদার মিডল্যান্ড পার্কের অফিসে ছিল ওই সব নথি৷

#কলকাতা: সিবিআই দফতরে জমা পড়ল সারদা সংস্থার জমি সংক্রান্ত আরও নথি৷ ৩ দিন ধরে ৬টি ট্রাঙ্কে আসে সেই সব নথি৷ শনিবার সিবিআই দফতরে নথিগুলি জমা দেয় বিধাননগর পুলিশ৷ ট্রাঙ্ক ভর্তি এই নথিগুলি সবই সারদার জমি সংক্রান্ত৷
সিবিআই সূত্রের খবর, সারদার জমি ও জমির লেনদেন সংক্রান্ত এই নথিগুলি খতিয়ে দেখা হবে৷ আরও নথি আছে কিনা, তা নিয়েও জিজ্ঞাসাবাদ করা হবে৷ কাদের নামে জমি, তা খতিয়ে দেখছে পুলিশ৷ সারদার মিডল্যান্ড পার্কের অফিসে ছিল ওই সব নথি৷ সারদা তদন্তের শুরুতে নথি বাজেয়াপ্ত করেছিল স্পেশাল টাস্ক ফোর্স৷
কী আছে ওই নথিগুলিতে? সারদা তদন্তে গঠিত সিটের প্রধান ছিলেন রাজীব কুমার আর অর্ণব ঘোষ ছিলেন সেকেন্ড ইন কম্যান্ড। সিবিআই সূত্রে খবর, সারদা কেলেঙ্কারির তদন্তে তখন বহু তথ্যপ্রমাণ জোগাড় করেছিলেন অর্ণব ঘোষ। তাই তাঁকে যখন জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চলছে, তখন ২ ট্রাঙ্ক ভর্তি সারদা মামলার নথি সিবিআই অফিসে যাওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল৷
advertisement
advertisement
আরও ভিডিও: #MamataToNews18: নারদা-সারদা নিয়ে কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়? দেখুন ভিডিও
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
নজরে সারদা মামলা, রহস্যজনক ৬ ট্রাঙ্ক ভর্তি নথি জমা পড়ল সিবিআই অফিসে
Next Article
advertisement
US-Israel-Iran War News:'হরমুজ প্রণালী বন্ধই থাকবে!' ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে প্রথম মুখ খুলেই কড়া অবস্থান মোজতবার
'হরমুজ প্রণালী বন্ধই থাকবে!' ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে প্রথম মুখ খুলেই কড়া অবস্থান মোজতবার
  • US-Israel-Iran War News: পশ্চিম এশিয়ায় ইরান–ইজরায়েল সংঘাত ক্রমেই তীব্র হচ্ছে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পাশাপাশি সমুদ্রপথেও আঘাতের ঘটনা ঘটছে। এই পরিস্থিতির মধ্যেই ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই প্রথম বার্তায় হরমুজ প্রণালী বন্ধ রাখার অবস্থান বজায় রাখার কথা জানিয়েছ

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement