advertisement

বেঙ্গালুরু ম্যাচই আসল, দাবি দেবজিতের

Last Updated:

বেঙ্গালুরু আসল ম্যাচ। এই ম্যাচ না জিতলে ডার্বি কোনও মানে নেই।

#কলকাতা: বেঙ্গালুরু আসল ম্যাচ। এই ম্যাচ না জিতলে ডার্বির কোনও মানে নেই। দাবি মোহনবাগান গোলকিপার দেবজিৎ মজুমদারের। চোট সারিয়ে বুধবার থেকে অনুশীলনে নামছেন উত্তরপাড়ার এই যুবক।
মুম্বই এফসি ম্যাচে হাঁটুতে চোট পেয়েছিলেন। ফলে বাগান জার্সিতে একটি আই লিগ ও এএফসিকাপের ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে মাঠে নামতে পারেননি ময়দানের ‘সেভজিৎ’। চিকিৎসকদের পরামর্শে এই ক’দিন রিহ্যাব করেছেন। চোট সারিয়ে বুধবার ফের অনুশীলনে নামছেন দেবজিৎ। তার আগে, বাগান গোলকিপারের দাবি ঘরের মাঠে বেঙ্গালুরুকে হারাতেই হবে।
পয়লা এপ্রিল রবীন্দ্র সরোবরে আই লিগের ফিরতি ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে মোহনবাগান। ডার্বির আগে এই বড় ম্যাচ জিততে চান সঞ্জয় সেন। কারণ, এই ম্যাচ থেকে তিন পয়েন্ট এলে চাপে থাকবে ইস্টবেঙ্গল।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বেঙ্গালুরু ম্যাচই আসল, দাবি দেবজিতের
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement