advertisement

অতিরিক্ত মোবাইল আসক্তিতে টেস্টে খারাপ ফল, উচ্চমাধ্যমিকে ৪৯৯ পেয়ে শীর্ষে কলকাতার স্রোতশ্রী

Last Updated:

একসময় ১২ ঘণ্টারও বেশি মোবাইলে কাটত সময় ৷ ভাল রেজাল্টের হাতছানিতে সেই নেশা ভুলে উচ্চমাধ্যমিকে শীর্ষ স্থানে এই মেধাবী ছাত্রী ৷

#কলকাতা:  একসময় ১২ ঘণ্টারও বেশি মোবাইলে কাটত সময় ৷ বিদেশে থাকা বন্ধুর সঙ্গে কথা বলার আগ্রহে রাতের পর রাত না পড়ে না ঘুমিয়ে সোশ্যাল মিডিয়ার চ্যাটবক্সেই  কেটেছে সময়৷ প্রভাব পড়ে পড়াশুনায় ৷ মোবাইল আসক্তিতে টেস্টে খারাপ রেজাল্ট আর সেটাই ছিল টার্নিং পয়েন্ট ৷ আর পাঁচজনের মতো আসক্তিতে নিজেকে দিকভ্রষ্ট হতে দেয়নি স্রোতশ্রী৷ মোবাইল দূরে সরিয়ে মাসের পর মাসের কঠোর পরিশ্রমে উচ্চমাধ্যমিকে একেবারে সর্বোচ্চ নম্বর শাখাওয়াত মেমোরিয়ালের এই ছাত্রীর ঝুলিতে ৷
করোনাকালে উচ্চমাধ্যমিকে রেকর্ডের ছড়াছড়ি ৷ লকডাউনের কারণে ১৫টি বিষয়ের পরীক্ষা বাতিল হলেও রেকর্ড নম্বর পরীক্ষার্থীদের ঝুলিতে ৷ উচ্চমাধ্যমিকে এবার কোনও মেধাতালিকা না প্রকাশিত হলেও জানা গিয়েছে ৪৯৯ সর্বোচ্চ নম্বর পেয়ে শীর্ষে রয়েছেন চার কৃতী ছাত্র-ছাত্রী ৷
এদের মধ্যেই একজন কলকাতার স্রোতশ্রী ৷ কৃতী এই ছাত্রী ভবিষ্যতে কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চায় ৷ ইংলিশ বাদে বাকি বিষয়ে ১০০-এ ১০০ স্রোতশ্রী ৷ তবে তিনটি বিষয়ে পরীক্ষা না দিতে পারায় এই রেজাল্ট একেবারেই অপ্রত্যাশিত স্রোতশ্রীর কাছে ৷ প্রিয় বিষয় অঙ্কে ১০০ পাওয়ায় মূল্যায়নের নিয়ম অনুযায়ী বাকি তিন বিষয় যেগুলির পরীক্ষা বাতিল হয়, অর্থাৎ ফিজিক্স, কেমেস্ট্রি ও স্ট্যাটিসটিক্সে ১০০ পেয়েছে সে ৷
advertisement
advertisement
তবে এই রেজাল্ট নিয়ে খুশি হলেও মনের মধ্যে কোথাও খোঁচ রয়ে গিয়েছে ৷ স্রোতশ্রী বলে, ‘করোনা পরিস্থিতি না হলে পরীক্ষা দিয়ে প্রথম হতে পারলে বেশি ভাল লাগত ৷ এভাবে ১০০ পাওয়ার যুক্তি নেই ৷ পরীক্ষা হলে যে এই নম্বরই আসত তা কে বলতে পারে ৷ ’ তার মতে, ভবিষ্যতে ঝক্কি এড়াতে সংসদ যদি ২০২০ বর্ষের পরীক্ষার্থী করোনা ব্যাচ বলে উল্লেখ করে দেয় তাহলে ভাল হয় ৷
advertisement
বরাবরই মেধাবী ছাত্রী সে ৷ মাধ্যমিকের পরে প্রথম ইকো-সায়েন্স নিয়েছিল সে। কিন্তু কিছুদিন পরেই বিষয় পরিবর্তন করতে চায় সে। স্কুল পরিবর্তনের কারণে একাদশে প্রথম দিকে দু’মাসের একটা গ্যাপ পড়েছিল স্রোতশ্রীর পড়াশুনায় ৷ সেসময় স্কুলে শিক্ষিকা ও প্রাইভেট টিউটরেররা যেভাবে তাঁকে সাহায্য করেছে তার জন্য কৃতজ্ঞ স্রোতশ্রী ৷
কৃতী এই ছাত্রী কোরিয়ান গানের ভক্ত ৷ পড়াশুনা ছাড়াও গান শুনতে তার ভালই লাগে ৷ তবে স্রোতশ্রী জানিয়েছে, টেস্টে ৮০ শতাংশ নম্বর পাওয়ার পর আরও ভাল নম্বর পাওয়ার লক্ষ্যে সবকিছু ভুলে পরীক্ষার আগে শুধুই পড়াশুনার দিকেই ছিল তার মন ৷
advertisement
সবার আগে নির্ভুল রেজাল্ট দেখতে ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকরা লগ ইন করুন- www.news18bangla.com-এ ৷ এরপর রোল নম্বরের (Roll Number) পাশাপাশি জন্ম তারিখ (Date Of Birth ) দিন ৷ তারপর ক্লিক করুন চেক রেজাল্টে (Check Result) ৷ নেওয়া যাবে রেজাল্টের প্রিন্টআউটও ৷
৩১ জুলাই বেলা ২ টো থেকে ৫২টি বিতরণ কেন্দ্র থেকে পাওয়া যাবে মার্কশিট ৷ পরে তা স্কুল থেকে সংগ্রহ করতে পারবেন অভিভাবক ও পড়ুয়ারা ৷
advertisement
Eeron Roy Burman
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
অতিরিক্ত মোবাইল আসক্তিতে টেস্টে খারাপ ফল, উচ্চমাধ্যমিকে ৪৯৯ পেয়ে শীর্ষে কলকাতার স্রোতশ্রী
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement